Breaking News
Home / TRENDING / একুশের ভোটে বিরোধী দলের মর্যাদাও পাবে না তৃণমূল : মুকুল

একুশের ভোটে বিরোধী দলের মর্যাদাও পাবে না তৃণমূল : মুকুল

দেবক বন্দ্যোপাধ্যায়:

জয় তো দুরের কথা, বিধানসভা নির্বাচনে বিরোধী দলের মর্যাদাটুকুও বজায় রাখতে পারবে না তৃণমূল।
বক্তা, মুকুল রায়।
মঙ্গলবার দিল্লিতে উড়ে যেতে গিয়েও যেতে পারেননি। বিমান বাতিল। টানা দু’ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করে বিমানে বিফল হয়ে ফিরে আসতে বাধ্য হন মুকুল।
ফিরে এসে ক্ষনিকের বিশ্রামের পর আড্ডার মেজাজে ফুরফুরে ছিলেন মুকুল। সাংবাদিকদের সঙ্গে বিকেলের আড্ডা দেবার আগে দু’চারটি কথা বললেন চ্যানেল হিন্দুস্তানের সম্পাদক দেবক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

দেবক : কি মনে হচ্ছে? কি হবে একুশে?

মুকুল : তৃণমূল কংগ্রেস ৮০ টি আসনও পাবে না। বিরোধী দলের মর্যাদা ধরে রাখতে পারবে না।

দেবক : প্রশান্ত কিশোর এতটা ব্যর্থ হবেন?

মুকুল : আমি একটি পেশাদার সংস্থাকে দিয়ে সার্ভে করিয়েছি। তাদেরই রিপোর্ট, আশির নিচে নামবে তৃণমূল।

দেবক : লোকসভা নির্বাচনে আপনি যা বলেছিলেন, মোটের ওপর মিলেছে। নির্বাচনের ব্যাপারে আপনার মতামতের সব সময়ই আলাদা গুরুত্ব থাকে। তবু আপনার কি মনে হচ্ছে না মমতা ড্যামেজ কনট্রোল করছেন?

মুকুল : করতে পারেন। করার চেষ্টা করতে পারেন। কিন্তু মানুষ ওঁকে বাতিল করে দিয়েছে। ট্রেন চলে গেছে।

দেবক : ২১-এর লড়াইকে কি আপনি হালকা ভাবে নিচ্ছেন?

মুকুল : কখনওই না। ২১- এর লড়াই বড় লড়াই। তবে লোকসভা নির্বাচনেও যা বুঝেছিলাম আগে থেকেই বলে ছিলাম। এবারেও বলছি। ধরাশায়ী হবে তৃণমূল।

দেবক : মমতাকে এতটা দুর্বল ভাবার কোনও কারন আছে কি?।

মুকুল : আমি কাউকেই দুর্বল ভাবছি না। কাউকে হালকা ভাবেও নিচ্ছি না। আমার রাজনৈতিক পর্যবেক্ষণ যা বলছে, তাই বলছি।

দেবক : আর কি বলছে আপনার রাজনৈতিক পর্যবেক্ষণ?

মুকুল : মমতার বাঁচার একটাই পথ কংগ্রেসে যোগ দেওয়া। এমনিতেই একুশের পর কিছুদিন বিরোধী আসনে থাকবে তৃণমূল। তারপর ওই মৃতপ্রায় দল ধরে রাখা মমতার দায় হবে। তাই কংগ্রেসে মিশে যাওয়াই মমতার পক্ষে মঙ্গল।

দেবক : ৩৭০ নিয়েও মমতা তেমন রব তুলতে পারলেন না! আপনি কি বলেন?

মুকুল : মমেতার সব সাংসদই মমতার সঙ্গে নেই ! ডেরেক, দোলা ও আরও কয়েকজন যখন সংসদে স্লোগান তুলছে তখন পিছন ফিরে দেখছে সুখেন্দু রায়ের সঙ্গে বেশ কয়েকজন সাংসদ উল্টোদিকে হাঁটছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *