প্রসেনজিৎ মাহাতো:
রিষরা এলাকার সাধারণ মানুষের অনেক দিনের চাহিদা ছিল, অন্যান্য থানা গুলির মতো একটি সুসজ্জিত থানার। হুগলী জেলায় অন্যান্য থানা গুলো অনেক আধুনিক ও সুন্দর হলেও সেই তুলনায় রিষরা থানাটা দেখলে বোঝা যায় যে এটা থানা না অন্য কিছু। বর্তমানে রিষরা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রবীর দত্ত নিজে দায়িত্ব নিয়ে পৌরসভার সহযোগিতায় রিষরা বাসীকে আধুনিক ও নতুন থানা দিতে চলেছে। এই থানাটি রিষরা মৈতি পথের রেল স্টেশনের ধারে ফাঁকা জমিতে তৈরি করার কাজ চলছে। রিষরা পৌরসভায় উদ্যোগে পৌরসভার নিজেস্ব জমিতে দোতলা থানাটি গড়ে দেওয়ার কাজ চলছে। এতদিন রিষরা থানাটি একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়া নিয়ে চালানো হচ্ছিল। চন্দননগর পুলিশ কমিশনারেট হওয়ার পর বেশ কয়েকটি থানা সুসজ্জিত ভাবে সাজানো হলেও রিষরা থানার কিছু বদল হয়নি। এখন রিষরা থানা নতুন ভাবে পেয়ে খুব খুশি এলাকার মানুষ।
আগামী ১৭ আগস্ট এই থানার উদ্বোধন করবেন রাজ্যে পুলিশের ডিজি বীরেন্দ্র কুমার। এমনিতেই রিষরা এলাকায় দুষ্কৃতী আনাগোনা লেগেই আছে। নতুন থানা হলে পুলিশ কর্মীদের সংখ্যা বাড়বে, ফলে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ব কমবে বলেই মনে করছে এলাকার মানুষ। রিষরা পৌরসভার পুরপ্রধান বিজয়সাগর মিশ্র বলেন, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি থানাটি একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়া নিয়ে চলছে, আমরা এর আগেও চেষ্টা করেছিলাম থানাটি নতুন ভাবে গড়ে দেওয়ার, আজ সেটা করতে পেরেছি, খুব ভালো লাগছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news