Breaking News
Home / TRENDING / মমতার কালীঘাটের বাড়িতে ভাইফোঁটা নিতে শোভন, সঙ্গে বৈশাখী

মমতার কালীঘাটের বাড়িতে ভাইফোঁটা নিতে শোভন, সঙ্গে বৈশাখী

নীল রায়।

বিজেপিতে যোগদানের পর প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে এলেন শোভন চট্টোপাধ্যায় (Shovan chatterji)। অবশ্যই সঙ্গে গেলে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভাইফোঁটা নিতে দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে আসেন তিনি। শোভন তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, কোনও রাজনৈতিক বিষয় নয়, নিছকই ভাইফোঁটা নিতে এসেছিলেন। তাঁকে শরীরের দিকে নজর দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখে শোভন চট্টোপাধ্যায় তাঁর কালীঘাটে (kalighat) আগমনকে ভাইফোঁটা নিতে আসার কারণ ব্যাখ্যা করলেও। রাজনৈতিক মহল তেমনটা ব্যাখ্যা মানতে নারাজ। ‌ তাদের কথায়, তৃণমূলে ফেরার রাস্তা খুলতে চাইছেন শোভন-বৈশাখী। দিন কয়েক আগেই আচমকা বিজেপি নেত্রী তথা অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baishakhi Banerjee) শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যান। সেবারও বৈশাখী ব্যাখ্যা দিয়েছিলেন কোনও রাজনৈতিক কারণে নয়, একান্তই ব্যক্তিগত কারণে শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলেন তিনি।

আচমকা এমন তৃণমূল ঘনিষ্ঠ হয়ে ওঠার প্রসঙ্গে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিজেপিতে সেভাবে সুবিধা করতে পারেননি প্রাক্তন কলকাতার মেয়র। তাই পুরনো দলে ফিরে আবার স্বমহিমায় রাজনৈতিক ময়দানে নামতে চান তিনি। এ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *