Breaking News
Home / TRENDING / হুমকি চিঠিতে লস্করের টার্গেট কোহলি, সতর্ক বিসিসিআই, নিরাপত্তা বাড়ল টিম ইন্ডিয়ার

হুমকি চিঠিতে লস্করের টার্গেট কোহলি, সতর্ক বিসিসিআই, নিরাপত্তা বাড়ল টিম ইন্ডিয়ার

ওয়েব ডেস্ক:

শুধু মোদী, অমিত শাহ’রাই নয়, এবার ভারত বিরোধী জঙ্গিদের নিশানা স্বয়ং বিরাট কোহলিও। ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সিকে(NIA) চিঠি দিয়ে সে কথা নিজেরাই জানিয়ে দিল অল ইন্ডিয়া লস্কর-ই-তইবা।

এমনিতেই লস্কর-ই-তইবা’র ভারতীয় শাখার নিশানায় রয়েছে দেশের তাবড় ভিভিআইপিরা। যাঁদের মধ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু চিঠি দিয়ে নতুন যে তালিকা পাঠিয়েছে জঙ্গি সংগঠনটি তাতে উপর দিকে নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিরও।

এককালে পাকিস্তানে লস্কর-ই-তইবার ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে চিন্তায় ছিল দিল্লির গোয়েন্দা প্রধানরা। এবার এদেশেও পাক জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্তে নড়েচড়ে বসেছে এনআইএ। এনআইএ-কে দেওয়া চিঠিতে ভারতীয় ভিভিআইপিদের উপর বড়সড় নাশকতার হুমকি দিয়েছে লস্কর। দেখা যাচ্ছে জঙ্গিদের নিশানায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্টমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

প্রসঙ্গত, সামনেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সিরিজ খেলার কথা। এমত অবস্থায় বিসিসিআই’কে (BCCI) বিশেষভাবে সতর্ক করেছে এনআইএ (NIA)। সূত্রের খবর, এরপরেই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *