Breaking News
Home / TRENDING / মোদী-শাহ-বিরাটের উপর হতে পারে জঙ্গি হামলা! গোয়েন্দাদের কাছে এল হুমকি চিঠি

মোদী-শাহ-বিরাটের উপর হতে পারে জঙ্গি হামলা! গোয়েন্দাদের কাছে এল হুমকি চিঠি

নিজস্ব প্রতিবেদন:

 

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সহ আরও কয়েকজন ব্যক্তির উপর জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল দেশের গোয়েন্দারা! সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশের প্রধান নিরাপত্তা সংস্থা এনআইএ একটি চিঠি পেয়েছে। সেই চিঠিতে এই ব্যক্তিদের উপর হামলার হুমকি দেওয়া হয়েছে।   

 

এনআইএ ছাড়াও এই একই চিঠি বিসিসিআই-কেও দেওয়া হয়েছে। ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের মধ্যে টি-২০ ম্যাচ রয়েছে। তার আগে এই হুমকি পাওয়ার পরই মঙ্গলবার দিল্লি পুলিশ ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে। দিল্লি পুলিশের মতে, এনআইএ পাওয়া ওই হুমকি চিঠিতে মোদী, কোহলি ছাড়াও প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নড্ডা ও আরএসএস প্রধান মোহন ভাগবতের নাম রয়েছে। 

 

এই হুমকি চিঠিতে বলা হয়েছে, কেরলের কোঝিকড়ে অল ইন্ডিয়া লস্কর নামে একটি জঙ্গি সংগঠন মাথা চাড়া দিয়েছে। তারা স্থানীয় মানুষদের প্রভাবিত করছে। তাদের মূল লক্ষ্য দেশের জনপ্রিয় নেতাদের উপর হামলা করা। তবে এই চিঠি ভুলও হতে পারে। কিন্তু এইসব ভিআইপি ব্যক্তিদের উপর নিরাপত্তার কোনো ফাঁকই রাখতে চাইছে না নিরাপত্তা সংস্থা। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *