জয় ঘোষ:
শোভন-বৈশাখী জুটিকে ভাত ডালের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান ছিল বিজেপি দফতরে। কিন্তু, সংবর্ধনা তালিকায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকায় বিপত্তি দেখা দেয়। বিপত্তি নিয়ে জটিলতা কাটাতে দিলীপ ঘোষ মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। তিনি বলেন, “আমরা জানি যেমন ভাত আর ডাল, তেমনই শোভনদা আর বৈশাখী।” দিলীপ আরও বলেন, “তাদের সংবর্ধনা দেওয়ার জন্য ডেকেছিলাম। আমি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছি।” শেষ পর্যন্ত বিজেপির মঞ্চে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
কিন্তু, সংবর্ধনা তালিকায় বৈশাখীর নাম না দেওয়া নিয়ে জটিলতা দেখা দেয়। কেন তাঁর নাম সংবর্ধনা তালিকায় নেই তা নিয়ে ঘনিষ্ঠ মহলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন বলে খবর। বিজেপি যদিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তবে বিজেপির রাজ্য দফতরে শোভন-বৈশাখীর শুরুর দিনটা ভাল হল না বলেই অনেকে মনে করছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news