Breaking News
Home / TRENDING / শনি-রবি বিধাননগরের মুচিপাড়া বাজার বন্ধের নির্দেশে ক্ষোভ

শনি-রবি বিধাননগরের মুচিপাড়া বাজার বন্ধের নির্দেশে ক্ষোভ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিধাননগরের মুচিবাজারে মানা হচ্ছে না সোশ্যাল ডিসটেন্সিং। যারা এখানে বাজার করতে আসছেন তারা নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব একেবারেই বজায় রাখছেন না। বাজারের এই অবস্থা দেখে শনিবার রবিবার তা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিধাননগর থানা। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন এই বাজারে সেক্রেটারি রাজু বাবু। তিনি জানিয়েছেন, যখন কনটেন্টমেনট জোনে লকডাউন করা হল তা গ্রহণযোগ্য ছিল। সরকারি নির্দেশিকা ছিল সকাল ৭ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজার খোলা থাকবে। সেই মতো নির্দেশিকা পালন করা হয়। তবে গতকাল হঠাৎ নির্দেশিকা জারি করা হয় শনিবার এবং রবিবার পুরোপুরি বাজার বন্ধ থাকবে । কিন্তু এর ফলে প্রচুর মানুষের ক্ষতি হবে বলে জানিয়েছেন তিনি ।

কারণ প্রসঙ্গে তিনি বলেন, “কাঁচা সবজির বাজার। কাঁচা সবজি, ফল, মাছ অনেকেই আগের থেকে বেশি করে মজুত করে রেখেছেন। ফলে বাজার বন্ধ থাকলে এগুলো সব নষ্ট হয়ে যাবে।” অনেক ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি এমন নির্দেশিকা জারি করতে হতো তাহলে কয়েকদিন আগে থেকেই জারি করা উচিত ছিল বলে তিনি জানিয়েছেন । অন্যদিকে আরেকটি দিক তুলে ধরেছেন বাজার কমিটির সম্পাদক। তিনি জানিয়েছেন, এই সমস্ত নির্দেশিকা শুধু এই বাজারে আরোপ করা হচ্ছে। পাশাপাশি জায়গায় আরও যে সমস্ত বাজার রয়েছে তাদের ওপর এরকম কোন নির্দেশিকা নেই । তারা সকাল থেকে রাত ১১টা পর্যন্ত তাদের ব্যবসা করছেন। তাহলে এটা কি করে সম্ভব ? নিয়ম যদি হয় তাহলে সবার জন্য সমান হবে বলে জানিয়েছেন রাজাবাবু। তিনি খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “বাজারে প্রবেশ করার আগে স্যানিটাইজার টানেল সবকিছুর ব্যবস্থা করা হয়েছিল ।তা সত্ত্বেও এরকম নির্দেশিকা কেন? তবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ৩ নম্বর বরোর কাউন্সিলর অনিন্দ্য রাউত। তিনি জানিয়েছেন এ সমস্ত বাজার গুলি থেকে করোনা সংক্রমণ ছড়াচ্ছে ।যেমন মুচি বাজার ২০ জন করোনা এফেক্টেড হয়েছেন ।অন্যদিকে কাদাপাড়া থেকে ১৮ জন করোনা সংক্রমিত হয়েছেন।তবে ইতিমধ্যে জোড়ামন্দির বাজার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ।

এই সমস্ত বাজারে সাধারণত লোকাল বাসিন্দা ছাড়াও আরও অনেক মানুষ আসেন। যেহেতু এগুলি বাইপাস লাগোয়া তাই সারা সপ্তাহের মধ্যে দু’দিন বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কারণ এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত মানুষ আসছেন তাদের কোনওভাবে কন্ট্রোল করা সম্ভব নয়। ফলে সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় রাখা সম্ভব হচ্ছে না। সেই জন্য স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *