Breaking News
Home / TRENDING / ভারতীয় দলের ব্লেজার পরে মসনদে, কার আমলে যেন বাদ পড়েছিলেন!

ভারতীয় দলের ব্লেজার পরে মসনদে, কার আমলে যেন বাদ পড়েছিলেন!

 কিশোর ঘোষ:

কদিন আগে, যেদিন গোটা ভারত জানল সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন সেদিন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৌরভ সম্পর্কে একটি চমৎকার মন্তব্য করেছিলেন। বলেছিলেন, সৌরভ নিজেকে জাহির করে না, কিন্তু নিজেকে প্রেজেন্ট করতে জানে। আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেটের মসনদে বসার দিন শীর্ষেন্দুকে সত্যি প্রমাণিত করলেন দেশের অন্যতম সফল অধিনায়ক। সকলকে চমকে দিয়ে বিসিসিআইয়ের সভাপতির চেয়ারে বসলেন সৌরভ ভারতীয় দলের স্যুট পরে। এই স্যুট পড়তেন তিনি যখন মারকাটারি বাঁ-হাতি ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে দেশের হয়ে লড়তেন।

এমন ভাবনা হয়তো তাঁর মাথাতেই আসতে পারে। এও সত্যি যে, যিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক, তিনিই আজ বোর্ড সভাপতি। এমন নজির ভারতীয় ক্রিকেটে নেই। প্রথম দিন ভারতীয় দলের জার্সি পরে আসার ভাবনার বীজ কি সেখানেই লুকিয়ে! সৌরভ কি বুঝিয়ে দিতে চাইলেন তিনি সেই একই ব্যক্তি যে এককালে খেলোয়াড় হিসেবে দেশের সেবা করেছে!

বুধবার প্রথামাফিক বোর্ড-এর সিইও কমিটির প্রধান বিনোদ রাই সৌরভের হাতে ব্যাটন তুলে দেন। এদিন বিসিসিসআই-এর সচিব পদে যোগ দেন অমিত শাহের পুত্র জয় শাহ। কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন অনুরাগ ঠকুরের ভাই অরুণ ধুমাল।

সৌরভ অবশ্য আগেই বলেছিলেন, তিনি প্রাক্তন বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার দেখানো পথেই চলবেন। এদিন সাংবাদিক সম্মলনে পরিমিত আত্মবিশ্বাস ঝড়ে পড়ে সৌরভের গলায়। বলেন, ভারতীয় ক্রিকেটের উন্নতিতে তাঁর দিক থেকে যতটুকু করা সম্ভব করবেন। ধোনির বিষয়ে বলেন, চাম্পিয়ান কখনো এত তারাতারি শেষ হয়ে যেতে পারে না। কোহলিকে প্রয়োজন মতো সাহায্য করবেন বলেও জানান।

সৌরভ যাই বলুন সৌরভ-ভক্তদের কিন্তু পুরোনো ঘা শুকোয়নি। কার আমলে যেন বাদ পড়ছিলেন! কার? এদিকে ফিসফাস— কোচ শাস্ত্রি ভার্সেস বোর্ড প্রেসিডেন্ট ঝঞ্ঝাট হবে না তো! সেবার কোচ নির্বাচনের সময় কম জলঘোলা তো হয়নি! তবে সৌরভ বুদ্ধিমান মানুষ। মানে ‘ঘুণপোকা’র জনক যেমনটা বলেছেন, সৌরভ নিজেকে জাহির করেন না, কিন্তু প্রেজেন্ট করতে জানেন, এবং সেটা স্থান-কাল-পাত্র বুঝেই।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *