Breaking News
Home / TRENDING / এখনই শেষ হয়ে যেতে পারে না ধোনি, সর্বভারতীয় ক্রিকেটে শুরু সৌরভের দাদাগিরি

এখনই শেষ হয়ে যেতে পারে না ধোনি, সর্বভারতীয় ক্রিকেটে শুরু সৌরভের দাদাগিরি

নিজস্ব প্রতিবেদন:

আজ অনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সম্বন্ধে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন ধোনিকে নিয়ে সৌরভ বলেন, চ্যাম্পিয়ন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না। যতদিন আমি এখানে রয়েছি, ততদিন সবাই সম্মান পাবে।

জুলাইতে বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলে জায়গা হয়নি ধোনির। তাঁর ক্রিকেট থেকে অবসর নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। বিশ্বকাপের পর দু’মাস ধরে সেনাবাহিনীতে ট্রেনিং এ ছিলেন ধোনি। তারপর থেকে কোনো ধোনিকে দিয়ে কোনো ম্যাচ খেলানো হয়নি। তবে বোর্ড সূত্রে খবর, ডিসেম্বরে পুনরায় ভারতীয় দলে ফিরছেন ধোনি।

এদিন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে নিয়েও আলোচনা করেন সৌরভ। রাঁচিতে টেস্টের পর সৌরভের সভাপতি হওয়ার জন্য নিজে খুশি কথা জানান কোহলি। বৃহস্পতিবার সৌরভের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে কোহলির। কোহলিকে নিয়ে সৌরভ বলেন, কোহলির প্রতিটি ন্যায্য পদক্ষেপকে আমি সমর্থন করব। তিনি আরও বলেন, বোর্ডকে সেভাবেই চালাব। যেভাবে ভারতীয় দলকে চালিয়েছি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *