Breaking News
Home / TRENDING / ইরানে বাধ্যতামূলক হিজাব, আন্তর্জাতিক ম্যাচ বয়কট দাবা-কন্যা সৌম্যার

ইরানে বাধ্যতামূলক হিজাব, আন্তর্জাতিক ম্যাচ বয়কট দাবা-কন্যা সৌম্যার

নিজস্ব সংবাদদাতা:

কিছুতেই হিজাব (হেডস্কার্ফ) পরে দাবা খেলবেন না, জানিয়ে দিলেন ভারতের চাম্পিয়ান দাবা তারকা সৌম্যা স্বামীনাথন। এই যুক্তিতে তিনি নিজেকে সরিয়ে নিলেন ইরানের হামেদান শহরে অনুষ্ঠিতব্য ‘এশিয়ান টিম চেজ চাম্পিয়ানশিপ’ থেকে। আগামী ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত চলবে যে আন্তর্জাতিক দাবার আসর।

দেশের হয়ে খেলা তাঁর কাছেও গর্বের। তবু ইরান যেতে নারাজ সৌম্য।  কারণ সে দেশের নিয়ম অনুযায়ী মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা বাধ্যতামূলক, বিদেশি খেলোয়াড় হলেও। এখানেই আপত্তি ভারতীয় দাবার অন্যতম তরুণ প্রতিভার।  সৌম্যা সাফ জানিয়ে দিয়েছেন, ‘মহিলা খেলোয়াড়দের বাধ্যতামূলক হিজাব পরে খেলার নিয়মের অর্থ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ।’

নিজের ফেসবুক পোস্ট সৌম্যা জানিয়েছেন ‘ইরানে মেয়েদের বাধ্যতামূলক হেডস্কার্ফ বা হিজাব পরার নিয়ম আসলে ঘুরিয়ে মানবাধিকার লঙ্ঘন, ব্যক্তি স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, এমনকী ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপ। ফলে এই মুহূর্তে প্রতিযোগিতার আসর থেকে নিজেকে সরিয়ে নিলেই একমাত্র আমি আমার এতদিনের রুচি, শিক্ষা ও সংস্কৃতিকে রক্ষা করতে সক্ষম হব।’ সৌম্যার বক্তব্য, ‘একটি সম্প্রদায়ের ধর্মীয় নিয়মকানুন অন্যদের ওপর, বিশেষত খেলোয়াড়দের চাপিয়ে দেওয়া অন্যায়।’

প্রসঙ্গত উল্লেখ্য, সানিয়ে মির্জা কেন শরীর ঢাকা পোশাক পরে টেনিস খেলেন না তা নিয়ে মাঝে সরব হয়েছিল একদল। অপরপক্ষে উত্তর ও দক্ষিণ ভারতে মেয়েদের ওপর এ ধরনের ‘একুশে আইন’ চাপানো হয়ে আসছে কয়েকশো বছর ধরে। আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় দেখা গেছে, মেয়েদের কুস্তি লড়া এবং খেলোয়াড় সুলভ ছোট পোশাক পরা নিয়ে পুরোনোপন্থীদের তীব্র আপত্তি। তবে সৌম্যা স্বামীনাথনই প্রথম মেয়ে, যে প্রতিযোগিতা থেকে নিজের নাম তুলে নিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *