Breaking News
Home / TRENDING / গোর্খাল্যান্ড-আবেগ বুঝতে প্রদীপের আলো গুরুঙ্গের

গোর্খাল্যান্ড-আবেগ বুঝতে প্রদীপের আলো গুরুঙ্গের

নীল বণিক :

আন্দোলনের আগুন এবার প্রদীপের আলোয় ধরতে চাইছেন বিমল গুরুঙ্গ।
গত বছর পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবিতে রাস্তায় নেমেছিলেন গুরুঙ্গের সমর্থকেরা। টানা তিন মাসের আন্দোলনে প্রায় ১৭ জন মোর্চা সমর্থক সে সময় মারা গিয়েছিলেন বলে তখনই দাবি করেছিলেন বিমল। এবার দলের সেই নিহত সমর্থকদের শ্রদ্ধা জানাতে ফের পাহাড়বাসীকে বার্তা দিলেন তিনি।
নিজের সমর্থক সমেত গোটা পাহাড়বাসীর কাছে তাঁর আবেদন, ১৮ জুন নিহত কর্মীদের শ্রদ্ধা জানাতে পাহাড়ের প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালান। প্রদীপের আলোতে মৃত গোর্খাল্যান্ড আন্দোলনকারীদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি সম্প্রতি ‘অন্ধকারে হারিয়ে যাওয়া’ গোর্খাল্যান্ড আন্দোলনেও আলো ফেলতে চাইছেন গুরুঙ্গ। তিনি বলেছেন, “এখন জিটিএ চলছে রাজ্য সরকারের সঙ্গে বোঝাপড়া করে। এর ফলে পাহাড়ের মানুষের গোর্খাল্যান্ডের দাবি নীরবে কাঁদছে।”
ঘরে ঘরে প্রদীপ জ্বালাবার আহ্বান জানিয়ে তাঁর প্রতি পাহাড়ের সমর্থন আরও একবার পরখ করে নিতে চাইছেন গুরুঙ্গ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *