নিজস্ব সংবাদদাতা :
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি বিমান। বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরের রানওয়েতে একই সময় চলে আসে স্পাইসজেট ও ইন্ডিগোর বিমান। এটিসির তৎপরতায় টেক অফের আগেই ইন্ডিগোর বিমানটিকে থামিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, স্পাইস জেটের বিমানটি অতর্কিতেই রানওয়েতে এসে পড়ে। তখন সেখানে টেক অফের জন্য ট্যাক্সি করছিল ১৭৮জন যাত্রী বোঝাই ইন্ডিগোর বিমান। এটিসি থেকে বিষয়টি লক্ষ্য করে তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হয় ইন্ডিগোর বিমানটিকে। স্পাইজ জেটের বিমানের দুই চালককে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ডিজিসিএকে জানানো হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news