নীল বণিক:
দল ছাড়ার পর এবার সরাসরি মমতার পুলিশের রোশানলে পড়তে চলেছেন সাংসদ সৌমিত্র খাঁ। পুলিশ সূত্রের খবর বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে বর্তমানে তিন জেলার পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, চাকরি দেবার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ পেয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। একই অভিযোগে তদন্ত শুরু করেছে হুগলি জেলা পুলিশও। তদন্ত করছেন একজন আইপিএস পদমর্যাদার অফিসারও।
অন্যদিকে তৃণমূলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে তদন্তকারী মূল আধিকারিক হতে চলেছেন বাঁকুড়া জেলার একজন এসডিপিও পদমর্যাদার অফিসার। তিনি বালি মাফিয়াদের সঙ্গে সৌমিত্র খাঁয়ের যোগসূত্রের তদন্ত করবেন বলে জানা গিয়েছে।
যদিও সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ জানান, আমি কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত নই। মমতার পুলিশ আমাকে ফাঁসানোর সব রকম চেষ্টা করছে। আমি সঠিক সময়ে বাঁকুড়া জেলার পুলিশকে যোগ্য জবাব দেব বলে জানান সাংসদ সোমিত্র খাঁ।
প্রসঙ্গত, বিষ্ণুপুরের সাংসদের পিএ-কে চলতি সপ্তাহে গ্রেফতার করেছে বাঁকুড়া পুলিশ। তাকে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছিল। আসল প্রশ্ন হল এবার কি স্বয়ং সৌমিত্র খাঁয়ের পালা? প্রশ্ন উঠতে শুরু করেছে জেলা পুলিশ মহলেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news