নিজস্ব সংবাদদাতা:
বাংলায় আজ সবচেয়ে বড় প্রশ্ন, সেখানে গণতন্ত্র থাকবে কি থাকবে না! দিল্লির রামলীল ময়দানে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে নিজের সংক্ষিপ্ত ভাষণে আজ মুকুল রায় বলেন, ভারতের পরম্পরা গণতন্ত্র। সেই গণতন্ত্র আজ বাংলায় নেই। যা রাজ্যে ক্ষমতায় এসে প্রতিষ্ঠা করবে বিজেপি।
বলা বাহুল্য, এই প্রথম রাষ্ট্রীয় অধিবেশনে বক্তব্য রাখলেন মুকুল রায়। সবচেয়ে বড় কথা, রাহুল সিংহ ও দিলীপ ঘোষের মতো রাজ্য নেতা থাকতেও আজ রামলীলা ময়দানে মুকুলকে সামনে এনে দিল সর্বোভারতীয় নেতৃত্ব। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং সুযোগ পেয়ে যথারীতি তা কাজে লাগালেন পোড়খাওয়া রাজনীতিবিদ। বললেন, তাঁর বিজেপিতে যোগ দান আসলে প্রায়শ্চিত্ত।
কেন? তাও জানালেন মুকুল। বললেন, তৃণমূল দলটি তৈরির পিছনে ছিলাম, তাই আজ প্রায়শ্চিত্যের সময় এসেছে।
এরপর সরাসরি রাজ্য প্রশাসন তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন বিজেপির পরিষদীয় দল নেতা। টানেন পঞ্চায়েত ভোট প্রসঙ্গ। যে ভোটে অরাজক পরিস্থিতিতে ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে টিএমসি। মুকুল আরও বক্তব্য, গুজরাতেও ভোটে হয় মধ্যপ্রদেশেও হয়, কেউ জেতে কেউ হারে। কিন্তু বাংলায় খুনের রাজনীতি হয়। সেখানে ১০০জন মানুষের মৃত্যু হয়েছে পঞ্চায়েত ভোটে। যার মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির ৪৮ জন কর্মী।
মুকুলের মন্তব্য, এর থেকেই আন্দাজ হয় বাংলায় গণতন্ত্রের পরিস্থিতি কতটা ভয়াবহ। এইসঙ্গে মুকুল রায়ের অভিযোগ, বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে যাচ্ছে। সচ্ছ ভারতের নাম বদলে যাচ্ছে। মুকুল বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে জুলুম করছে তৃণমূলের কর্মীরা।
বক্তব্যের ইতি টানতে গিয়ে মুকুল রায়ের অঙ্গিকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সর্বোভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে আসন্ন লোকসভা ভোটে বাংলায় বিজেপি ২০টি আসন পাবেই পাবে।
https://www.facebook.com/channelhindustan/videos/411229879418722/?t=39
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news