সূর্য সরকার।
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। শুক্রবার আদালত এই জামিন মঞ্জুর করেছে। নানুরের বিজেপি (BJP) কর্মী খুনের ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন সৌমিত্র। তখন তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তারপরেই আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এই বিজেপি সাংসদ। এদিন বিচারপতি সৈদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চ সৌমিত্র খাঁ’র আগাম জামিন মঞ্জুর করেছে।
উল্লেখ্য, নানুরে বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের হত্যার অভিযোগ এবং সেই দেহ নিয়ে বিজেপি – পুলিশ টানাপোড়েন চলেছিল ২-৩ দিন। উত্তাল হয়েছিল রাজ্য। কলকাতার রাজপথে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি। পুলিশ স্বরূপের দেহ বিজেপি দফতরে নিয়ে যেতে দেয়নি, সেই নিয়ে হসপিটালে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিল সৌমিত্র খাঁ (Soumitra khan), অনুপম হাজরা। উত্তাল হয়েছিল হাসপাতাল চত্বর। তখন সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। আজ আদালত সেই মামলায় মঞ্জুর করল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news