Breaking News
Home / TRENDING / বিক্রম কি চন্দ্রগহ্বরের ছায়ায় লুকিয়ে, নাসার যানের তোলা ছবিতেও ধরা দিল না সে

বিক্রম কি চন্দ্রগহ্বরের ছায়ায় লুকিয়ে, নাসার যানের তোলা ছবিতেও ধরা দিল না সে

ওয়েব ডেস্ক:

অনেক চেষ্টার পরেও বিক্রমের (Vikram) খোঁজ পেল না নাসা! চন্দ্রপৃষ্ঠে যেখানে বিক্রমের অবতরণের কথা ছিল বৃহস্পতিবার রাতে সেখানকার ছবি প্রকাশ করে নাসা (NASA)। জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে যাওয়ায় সময় এই ছবি তোলে নাসার যান লুনার রিকনিসেন্স অরবিটার (Lunar Reconnaissance Orbiter)। কিন্তু সেই ছবিতেও দেখা মেলেনি ইসরোর (ISRO) বিক্রমের।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ভোর রাতে চাঁদের মাটিতে নামার কথা ছিল ভারতের চন্দ্রযান ২-এর (Chandrayaan-2) ল্যান্ডার বিক্রমের। সব ঠিকঠাকই ছিল। কিন্তু তীরে এসে তরী ডোবে। অবতরণের কয়েক মিনিট আগে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের। এরপর হাজার চেষ্টাতেও বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। এদিকে বিক্রমকে খুঁজে পেতে ময়দানে নামে নাসা। তবে তারাও সফল হয়নি।

এরই মধ্যে ১৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় নাসার যান লুনার রিকনিসেন্স অরবিটার বিক্রমের সম্ভাব্য অবতরণ স্থলের ছবি তোলে। বৃহস্পতিবার রাতে সেই ছবি প্রকাশ করে নাসা। সেখানেও বিক্রমের চিহ্ন মেলেনি। তবে চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার উচ্চতা থেকে তোলা এই ছবিতে চন্দ্রপৃষ্ঠের একাধিক গহ্বর দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ ছায়া। যা মেরুপ্রদেশের অন্যতম বৈশিষ্ট। নাসা তথা ইসরোর বিজ্ঞানীদের আশঙ্কা বিক্রম হয়তো ওইরকম কোনও চন্দ্রগহ্বরের ছায়ার আড়ালে রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *