Breaking News
Home / TRENDING / দলীয় কর্মসূচিতে ব্যস্ত মুকুল! সময় চাইলেন সিবিআইয়ের কাছে

দলীয় কর্মসূচিতে ব্যস্ত মুকুল! সময় চাইলেন সিবিআইয়ের কাছে

নীল রায়।

নারদকাণ্ডে সিবিআইয়ের হাজিরা এড়ালেন মুকুল রায় (Mukul Roy)৷ শুক্রবার চিঠি পাঠিয়ে তদন্তকারীদের কাছে সময় চাইলেন এই বিজেপি নেতা৷ সূত্রের খবর, চিঠিতে মুকুল রায় জানিয়েছেন, “পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচি থাকায় শুক্রবার তিনি হাজিরা দিতে পারবেন না৷ এজন্য তাঁকে সময় দেওয়া হোক৷” এদিন সকাল ১১টায় তাঁর সিবিআইয়ের আধিকারিকদের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল৷ কিন্তু তাঁর বদলে চিঠি নিয়ে আসেন মুকুল রায়ের দুই প্রতিনিধি৷ তাঁরাই সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে দেখা করেন৷ এবং সমগ্র বিষয়টি জানান৷ মুকুলের পক্ষে সময় চান তাঁরা।

সিবিআই (CBI) সূত্রে খবর, বিজেপি নেতাকে সম্ভবত একদিন সময় দিচ্ছেন তদন্তকারীরা৷ শনিবার তাঁকে হাজির হতে বলেছেন তাঁরা৷ নারদ স্টিং কাণ্ডে বৃহস্পতিবার নারদা তদন্তে গ্রেপ্তার করা হয় প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জাকে (SMH Mirza)৷ এই গ্রেপ্তারি প্রসঙ্গে মুকুল রায় বলেন, “সিবিআই কী করবে সেটা তাঁদের ব্যাপার। আমার মত সত্য উদঘাটিত হোক। অনেককেই দেখা গিয়েছে টাকা নিতে। শোভন চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং আরও অনেকে আছেন। যা প্রমাণ করার আদালতই করবে। আমি বলার কেউ নই। বহু লোক টাকা নেয়। তবে রসিদ আছে কি না তা দেখতে হবে।” এরপরই মুকুল রায়কে তলব করে সিবিআই৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *