Breaking News
Home / TRENDING / অবৈধ কয়লা পাচারের সঙ্গে যুক্ত অভিষেক, সংসদে নাম না করে আক্রমন সৌমিত্র খাঁর

অবৈধ কয়লা পাচারের সঙ্গে যুক্ত অভিষেক, সংসদে নাম না করে আক্রমন সৌমিত্র খাঁর

নীল রায়।‌

আবারও বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নিশানায় মুখ্যমন্ত্রীর রাজনীতিক ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নাম না করে অবৈধ কয়লা ও খনিজ পদার্থ পাচারের অভিযোগ করলেন তাঁর বিরুদ্ধে। বুধবার সংসদে সৌমিত্র খাঁ সরব হন পশ্চিমবঙ্গের কয়লা ও খনিজ এলাকার অবৈধ পাচার নিয়ে। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতায় তাঁর লোকসভা কেন্দ্রের অধীন বড়জোড়ায় অবৈধ কয়লার উত্তোলন চলছে। এছাড়াও তদসংলগ্ন এলাকায় অবৈধ কয়লা উত্তোলন ও পাচার করে ব্যাপক কালোবাজারি চলছে। আর এই অবৈধ কারবারীর সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের শাসকদলের একজন সাংসদ।

সৌমিত্র দাবি করেন, বিভিন্ন কোল এলাকা থেকে প্রতিদিন ১০০০ ট্রাক কয়লা অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। স্পিকার ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন সৌমিত্র খাঁ। জবাবে কয়লা বিষয়ক প্রতিমন্ত্রী প্রলহাদ যোশী সংসদে জানান, কয়লা সহ খনিজ পদার্থের অবৈধ উত্তোলন নিয়ে রাজ্যগুলিকে আগেই সতর্ক করেছে কেন্দ্র। কিন্তু সাংসদ যদি কোনও একটি বিশেষ বিষয়ে অভিযোগের প্রমাণ কয়লা মন্ত্রকে দিতে পারেন। তাহলে সে বিষয়ে রাজ্য সরকারকে অবশ্যই একটি নোট পাঠাবে মন্ত্রক।

সৌমিত্র বক্তৃতা চলাকালীন উপস্থিত তৃণমূল সাংসদরা তাঁর মন্তব্যের প্রতিবাদ করেন। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ নাম উল্লেখ না করলেও তাঁর নিশানা যে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, তা বুঝতে সংসদে উপস্থিত কারও অসুবিধা হয়নি। কিন্তু স্পিকার তাদের প্রতিবাদকে মান্যতা দেননি। বরং তৃণমূল সাংসদদের উদ্দেশ্যে স্পিকার বলেন, “কারও নাম করে এখানে অভিযোগ করা হয়নি।” প্রসঙ্গত, বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ চলতি বছর ৯ জানুয়ারি বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই নানা সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানা করেছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাংসদ ভাইপোকে হরিদাস বন্দ্যোপাধ্যায় বলেও আক্রমণ জানিয়েছিলেন তিনি। এদিন অবশ্য নাম না করেই কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের অবৈধ কয়লা পাচারে তৃণমূলের এক প্রভাবশালী সাংসদের যুক্ত থাকার কথা বলে আবারও অভিষেককে নিশানা করলেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *