Breaking News
Home / TRENDING / বনগাঁর পরিস্থিতি দেখে মনে হচ্ছিল সিরিয়া বা পাকিস্থানে আছি, বিস্ফোরক মন্তব্য সব্যসাচীর

বনগাঁর পরিস্থিতি দেখে মনে হচ্ছিল সিরিয়া বা পাকিস্থানে আছি, বিস্ফোরক মন্তব্য সব্যসাচীর

নীল রায়।

 

“বনগাঁর পরিস্থিতি দেখে মনে হচ্ছিল সিরিয়া, লেবানন কিংবা পাকিস্থানে আছি।” এমনটাই মন্তব্য করলেন বিধাননগরের বিতর্কিত মেয়র সব্যসাচী দত্ত। হাইকোর্টের রায় তাঁর পক্ষে যাওয়ার পর নিজের বিধাননগরের বাড়িতেই এক সাংবাদিক সম্মেলনে করেন তিনি। সেখানেই বনগাঁ পৌরসভা আস্থা ভোটের দিন বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি হয়। প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক। তিনি বলেন, “কোথাও কোনও আস্থা ভোট হয়েছে কিনা জানি না । তবে কাল টিভিতে দেখেছি। সবকিছুই পুলিশের সামনেই হচ্ছিল। যেখানে কাউন্সিলরদের নিরাপত্তা বা সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু ছিল না। পুরোটাই বিশৃঙ্খলা এবং নৈরাজ্য।” সব্যসাচীর আরও মন্তব্য, “দেখে মনে হচ্ছিল সিরিয়া, লেবানন কিংবা পাকিস্থানে আছি।”

নাম না করলেও হাবেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দিকেই অঙ্গুলিনির্দেশ করেছেন সব্যসাচী, এমনটাই মত রাজনৈতিক মহলের। বনগাঁর সঙ্গে সিরিয়া, লেবানন তথা পাকিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত এলাকার তুলনা করে আসলে মুখ্যমন্ত্রীর প্রতি চরম অনাস্থার কথা বলেছেন সব্যসাচী দত্ত। কিন্তু একটি বারের জন্যও মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম তথা ব্যর্থতার কথা সরাসরি বলেননি তিনি।

এদিন কলকাতা হাইকোর্টের শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের সামনে অভিযোগ করেন, বিচারপতিদের নানা লেনদেনের কথা তাঁর জানা আছে। দেশের উচ্চ আদালতের বিচারপতিদের প্রতি এমন মন্তব্য সমর্থন করেননি বিধাননগরের মেয়র। বরং এদিন তিনি বার বার দেশের আইনব্যবস্থা তথা সংবিধানের ওপর আস্থা জ্ঞাপন করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *