Breaking News
Home / TRENDING / পুরুলিয়ার মহকুমা এলাকায় একাধিক জায়গায় বজ্রপাত,মৃত ৬, আহত একাধিক

পুরুলিয়ার মহকুমা এলাকায় একাধিক জায়গায় বজ্রপাত,মৃত ৬, আহত একাধিক

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া:

 

বুধবার সন্ধ্যায় পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকায় একাধিক জায়গায় বজ্রপাতের ঘটনায় দুই জন মহিলা সহ ছয় জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

 

এদিন বিকেলে রঘুনাথপুর মহকুমার নিতুড়িয়া থানা এলাকার হিজুলি গ্রামে বজ্রপাত ফলে মৃত্যু হয় অয়ন রজক (৩) নামের এক শিশুর। ঐ ঘটনায় অয়নের কাকিমা পূজা রজকের (২৮) মৃত্যু হয়। এদিন তাদের বাড়ির মধ্যে  দরজার সামনে বাজ পড়ে।

 

অন্যদিকে, ঐ একই সময়ে রঘুনাথপুর থানার মৌতড় গ্রামে বড় বাঁধে বজ্রপাত হলে মৌতড় সাতআনা গ্রামের যুবক মধ্যম বাউরির মৃত্যু হয়। ওই ঘটনায় মৌতড় গ্রামের বাসিন্দা খেলনি বাউরি নামে এক মহিলা গুরুতর আহত হয়েছে। তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবার রঘুনাথপুর থানার ধানাড়া গ্রামের জুনিয়র হাই স্কুলের রান্নাঘরে বাজ পড়লে, ওই সময় স্কুল বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেলেও ঐ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না ঘরের একাংশ দেওয়াল ভেঙে পড়েছে।

 

এদিনই ওই একই সময়ে রঘুনাথপুর থানার নীলডি গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের ফাঁকা রাস্তায় বাজ পড়লে মৃত্যু হয় মা ও মেয়ের। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম বুধনী হাঁসদা (৩২) ও তাঁর মেয়ে গায়ত্রী হাঁসদা (৮)। এছাড়া ওই একই সময়ে রঘুনাথপুর থানার  মন্ডপডাঙ্গা গ্রামের একটি পুকুরে বাজ পড়লে মৃত্যু হয় খগেন বাউরি নামে এক ব্যক্তির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *