Breaking News
Home / TRENDING / বিজেপিতে গেলে জানিয়েই যাব, জল্পনার অবসান ঘটিয়ে জানালেন সব্যসাচী দত্ত

বিজেপিতে গেলে জানিয়েই যাব, জল্পনার অবসান ঘটিয়ে জানালেন সব্যসাচী দত্ত

নীল রায়।

“আমি কলকাতাতেই আছি! যদি কোনও দলে যোগ দিই, তাহলে সবাইকে জানিয়েই যাব।” বুধবার রটে যায় দিল্লিতে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনেই বিধাননগরের প্রাক্তন মেয়রও নাকি যোগ দিচ্ছেন। এমন খবরের পর বাংলার রাজনৈতিক মহলে, গুঞ্জন শুরু হয় একই দিনে দুই মেয়র হাতছাড়া হচ্ছে দুই প্রাক্তন মেয়র। কিন্তু, এদিন দুপুরে আচমকাই বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে আসেন সব্যসাচী। সেই সময় সংবাদমাধ্যমের একের পর এক ফোন আসতে থাকে তাঁর কাছে। সকলেই জানতে চান আপনি কী বিজেপিতে যোগ দিচ্ছেন?

জবাব দিতে গিয়ে সব্যসাচী দত্ত এক সময় মেজাজ হারিয়ে ফেলেন। পরে জানান, “আমি কলকাতাতেই আছি! যদি কোনও দলে যোগ দিই, তাহলে সবাইকে জানিয়েই যাব।” মুখে এমন বললেও সব্যসাচী দত্ত যে বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন তা ইতিমধ্যে জানান দিচ্ছে বিজেপির একটি বিশ্বস্ত সূত্র। শোভন চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্তকেই গেরুয়া ঝান্ডা ধরানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *