Breaking News
Home / TRENDING / এখনও সংকটজনকই সৌমিত্র, শারীরিক অবস্থার সেরকম কোনও পরিবর্তন হয়নি

এখনও সংকটজনকই সৌমিত্র, শারীরিক অবস্থার সেরকম কোনও পরিবর্তন হয়নি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। মঙ্গলবার বিকেল ৩টের মেডিক্যাল বুলেটিনে যা ছিল, তেমনই অবস্থা সৌমিত্রর। এখন ভেন্টিলেশন থেকে বের করাই অগ্রাধিকার বলে জানালেন চিকিৎসক অরিন্দম কর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়ুগত সমস্যা ও মস্তিষ্কের সাড়া দেওয়ার বিষয়টি এখন নজর দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি ইনফেকশন, কিডনি, রেনাল ফাংশন ও অন্যান্য অঙ্গের কার্যক্ষমতার ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। একাধিক অঙ্গ ঠিকমতো কাজ করছে না। তা স্বাভাবিক করতে চাইছেন চিকিৎসকরা। ২১ দিন ধরে কনসাসনেসই প্রধান সমস্যা। তা ঠিক হলে স্টেরয়েড বা প্লাজমা থেরাপি শুরু হবে। 

সৌমিত্র চট্টোপাধ্যায়কে সোমবার রাত থেকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে। সম্পূর্ণ ভেন্টিলেশনে রেখেই অক্সিজেন ওঠা-নামা ৯৫ শতাংশ। মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ৯-এর কাছাকাছি। দুটি কিডনিও কাজ করা বন্ধ করেছে। তাই এখন আপাতত এই সকল বিষয় গুলিই ভাবাচ্ছে চিকিৎসকদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *