Breaking News
Home / TRENDING / দ্বিতীয় দফায় ভারত পাচ্ছে আরও ১৬টি রাফাল যুদ্ধবিমান

দ্বিতীয় দফায় ভারত পাচ্ছে আরও ১৬টি রাফাল যুদ্ধবিমান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বায়ুসেনার শক্তি বাড়াতে এবার ফ্রান্স থেকে দ্বিতীয়বারে মোট ১৬টি রাফাল (Rafael) আসছে ভারতে। ইতিমধ্যেই প্রথম দফায় মোট পাঁচটি রাফাল ফাইটার জেট চলে এসেছে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হাতে। এরপর দফায় দফায় আরও ১৬টি ওমনিরোল রাফাল ফাইটার আসতে চলেছে ভারতে। প্রসঙ্গত, এর আগে পাঁচটি রাফালকে হরিয়ানার আম্বালা বায়ুসেনার ঘাঁটির অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত আম্বালা বায়ুসেনায় ঘাঁটিতে মোট ২১টি রাফাল জেট অন্তর্ভুক্ত করা হবে, তারমধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বায়ুসেনার ঘাঁটিতে মোট তিনটি জেটকে পাঠানো হবে।

মোট ৩৬টি রাফাল ফাইটারের জেটের জন্য দাসো এভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি করেছে ভারত ২০১৬ সালের সেপ্টেম্বরে। এবছর মে মাসেই প্রথম চারটি ফাইটার জেট ভারতে আসার কথা ছিল কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়। এর মধ্যেই জুন মাসে লাদাখ সীমান্তে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এই কারণেই ২৯ শে জুলাই এর মধ্যে ফ্রান্স থেকেই প্রায় ৭হাজার পথ কিলোমিটার পেরিয়ে পাঁচটি ফাইটার জেট ভারতে চলে আসে। পরে আনুষ্ঠানিকভাবে ওই ফাইটার জেট গুলিকে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়। প্রতিরক্ষা সূত্রের মারফত জানা যাচ্ছে আগামী ৫ই নভেম্বর আরো তিনটি ফাইটার জেট ভারতে পাঠাতে পারে দাসো। আর এরপর মোট তিন দফায় জানুয়ারি, মার্চ ও এপ্রিলে যথাক্রমে মোট ৩টি, ৫টি ও ৭টি ফাইটার জেট ভারতে আনা হবে। আর এরই মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সার্ভিসে পাঠানো হবে মোট তিনটি ফাইটার জেটকে।

এই রাফাল জেট চালানোর প্রশিক্ষণ নিচ্ছে ভারতীয় পাইলটরা। মাঝ আকাশে যুদ্ধ বিমানের জ্বালানি শেষ হয়ে গেলে জ্বালানি ভরার প্রক্রিয়াও শেখানো হচ্ছে তাদেরকে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ফাইটার জেট ভারতীয় বায়ু সেনার জন্য গেম চেঞ্জার হয়ে যেতে পারে। এই মুহূর্তে সীমান্ত সংঘাতে ভারতীয় বায়ুসেনার জন্য এই জেট বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। অন্যদিকে ফ্রান্সের জেট ইঞ্জিন নির্মাণ সংস্থা স্যাফরানের সঙ্গেও চুক্তি হয়েছে ভারতের। দেশে বসেই রাফাল-এর জন্য এম-৮৮ ইঞ্জিন তৈরি করতে পারে এই সংস্থা। এর পাশাপাশি ২৫০ কিলোগ্রাম ওয়ারহেডের হ্যামার মিসাইলও ভারতকে দিতে পারে স্যাফরান। রাফাল ফাইটার জেট থেকে নির্ভুল নিশানায় মাটিতে ছোড়া যায় এই মিসাইলকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *