Breaking News
Home / TRENDING / করোনায় মৃত্যু কলকাতা পুলিশের আরও এক ইন্সপেক্টরের

করোনায় মৃত্যু কলকাতা পুলিশের আরও এক ইন্সপেক্টরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতা পুলিশে (Kolkata Police) আবারও করোনার থাবা। প্রাণ হারালেন আরো এক পুলিশকর্মী। ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ অফিসারের মৃত্যু হল এই মারণ রোগে। এক সপ্তাহ আগে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সামনের সারি থেকে তিনি করোনার বিরুদ্ধে লড়ছিলেন। বুধবার ভোরবেলা তাঁর মৃত্যু হয়। কলকাতা আর্মড পুলিশের থার্ড ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এর পরে ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে তাঁর। তবে অনেক চেষ্টাতেও শেষ রক্ষা হয়নি। বুধবার মৃত্যু হয় তাঁর। প্রয়াত পুলিশকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *