Breaking News
Home / TRENDING / শারীরিক অবস্থা সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের

শারীরিক অবস্থা সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শারীরিক সঙ্কট কাটেনি টলিউডের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। তিনি যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, বর্ষীয়াণ অভিনেতার শরীরে পটাশিয়ামের মাত্রা এখনও বেশ কম রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও হাই রিস্ক জোনে রয়েছেন। এতেই রাতে উদ্বেগ বাড়ে সিনেপ্রেমীদের মধ্যে। তবে সোমবার সকালে কিছুটা ভালো খবর শোনায় হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দেওয়ার পর আগের থেকে অনেকটা ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ১০০ শতাংশর কাছাকাছি আছে। তাঁর শরীরের অস্থিরতা কমেছে। তাঁর ভাইটাল প্যারামিটারগুলি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍‌সকরা। গুরুত্বপূর্ণ অঙ্গগুলিও ঠিকমতো কাজ করছে। সোমবার তাঁর মস্তিষ্কে এমআরআই করা হবে বলে হাসপাতাল সুত্রে খবর।

প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে অভিনেতা। আগেও তাঁর প্লাজমা থেরাপি করা হয়েছিল। ফের রবিবার প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দিতে হয় তাঁকে। রবিবার চিকিৎসকরা জানান, শ্বাসপ্রশ্বাস ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে তাঁর। ১২ জন চিকিৎসকের একটি দল তাঁকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশন মাত্রা এখন স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *