Breaking News
Home / TRENDING / হাথরস কাণ্ডে আজ প্রথম শুনানি আদালতে

হাথরস কাণ্ডে আজ প্রথম শুনানি আদালতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হাথরস গণধর্ষণ কাণ্ডের (Hathras Gangrape Case) পর থেকেই একের পর এক ঘটনা সামনে আসছে। কখনো নির্যাতিতার পরিবারকে আটক করে রাখা কিংবা কখনো নির্যাতিতার পরিবারের সঙ্গে কাউকে দেখা না করতে দেওয়া।
আর আজ এই ঘটনার প্রথম মামলার শুনানির জন্য নির্যাতিতার পরিবার কে নিয়ে যাওয়া হচ্ছে লখনৌ কোর্টের উদ্দেশ্যে। সূত্রের খবর নির্যাতিতার পরিবারকে কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অঞ্জলি গাঙ্গোয়ার এএনআই কে জানিয়েছেন তিনি নিজে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত নির্যাতিতার বাড়ি থেকে প্রধান শহর লখনৌ এর দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার, আর সেই কারণেই তারা খুব সকালেই আজ কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
উত্তরপ্রদেশ পুলিশ গতকালই নির্যাতিতার পরিবার কে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছিল। সেই কারণেই সিনিয়র পুলিশ অফিসার বিনিত জায়সওয়াল এএনআই কে একটি বিবৃতিতে জানিয়েছেন” যদি তার পরিবারকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং স্থানীয় পুলিশ প্রতিনিয়ত নির্যাতিতার পরিবার এবং গ্রামবাসীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, প্রশাসন গ্রামের শান্তিপূর্ণ মিটিংয়ের আয়োজন করে গ্রামবাসীকে গ্রামের শান্তি বজায় রাখবার জন্য, গুজবে কান না দেওয়া এবং গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন”।

প্রসঙ্গত উত্তরপ্রদেশে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে ৪ উচ্চবর্ণের ব্যক্তির বিরুদ্ধে, এবং এই অভিযুক্তরা ওই একই গ্রামেরই সদস্য। এই ঘটনা ঘটার পর থেকেই অনেকেই সরকারের দিকে আঙ্গুল তুলেন, অনেকেই এই ঘটনাকে ২০১২ সালে ঘটে যাওয়া দিল্লি গণধর্ষণ কাণ্ডের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ নির্যাতিতার পরিবার কে আটকে রাখা কিংবা নির্যাতিতাকে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা না করারও অভিযোগ তুলেছেন। বিচারপতিরা রাজন রায় এবং বিচারপতি জাসপ্রীত সিংহ-এর ডিভিশন বেঞ্চ সোনার সম্পূর্ণ ব্যাখ্যা দেবার জন্য উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব এবং রাজ্য পুলিশ প্রধানকে আদালতে হাজির থাকবেন নির্দেশ দিয়েছেন। ছাড়া তদন্ত এর সমস্ত তথ্য প্রমাণ নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে আদালতে উপস্থিত থাকবার নির্দেশ দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *