Breaking News
Home / TRENDING / বাড়িতে বসেই উৎসব পালন করুন, আবেদন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

বাড়িতে বসেই উৎসব পালন করুন, আবেদন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

বাড়িতে বসেই এবার উৎসব পালনের নিদান দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry)। উৎসবের মরসুমে চলে এসেছে আর বেশ কিছুদিনের মধ্যেই সবথেকে বড় উৎসব দুর্গাপূজো তে শামিল হতে চলেছে বাঙালিরা। উৎসবের মরসুমে নেই সেখানে উৎসবের জন্য প্রস্তুতি পর্ব শুরু হয় জোরকদমে। আর এই করোনা আবহে এরই ফলে সংক্রমণ ছড়াবার আশঙ্কা দেখা যাচ্ছে। এই সতর্কবার্তার সুরই শোনা গেল স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের (Harsh Wardhan) মুখে। এই সময়ে কোনও নিয়ম না ভঙ্গ করেই দেশবাসীকে উৎসব পালন করার পরামর্শ দিলেন তিনি। তার মতে কোন ভগবান বা কোন ধর্ম বলে না বাড়ির বাইরে গিয়ে জাঁকজমক করে উৎসব পালন করতেন তাই বাড়িতে থেকেও নিজের বাড়ির লোকজনের সাথে উৎসব পালন করা যেতে পারে।

প্রসঙ্গত স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সোশ্যাল মিডিয়াতেও বলেন ” ধর্মে বিশ্বাস রয়েছে সেটা দেখাবার জন্য প্রচুর সংখ্যায় লোকজন বাইরে বেরিয়ে জমায়েত করবার কোন প্রয়োজন নেই ধর্মের বিশ্বাস রয়েছে সেটা দেখাবার জন্য প্রচুর সংখ্যায় লোকজন বাইরে বেরিয়ে জমায়েত করবার কোন প্রয়োজন নেই। যদি আমরা তা করি তাহলে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবো। যদি আমরা তা করি তাহলে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবো। ভগবান কৃষ্ণ বলেছেন নিজের লক্ষ্যে মনোনিবেশ করো আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে এই ভাইরাসকে কৃষ্ণ বলেছেন নিজের লক্ষ্যে মনোনিবেশ করো আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে এই ভাইরাসকে শেষ করে মানবতাকে বাঁচানো। এটাই আমাদের ধর্ম। এটাই গোটা বিশ্বের ধর্ম।”

সামনেই শীতের মরশুম, আর এই সময় সংক্রমণ একলাফে বহু গুণ বাড়তে পারে। ঠান্ডা আবহে ভাইরাস বেশি সক্রিয় থাকে। প্রসঙ্গত গ্রেট ব্রিটেনেও শীতের সময় সংক্রমণ বাড়তে দেখা গিয়েছিল। তিনি এদিনের বক্তব্যে কোভিড ভ্যাকসিন নিয়েও কথা বলেন। কোন বয়সের মানুষদের সংক্রমণের ঝুঁকি বেশি সেই দিকে নজর রেখেই ভ্যাকসিনের অগ্রাধিকার ঠিক করা হবে। বর্তমানে কেন্দ্র অনেকগুলি ভ্যাকসিন কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখেছে যাতে দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *