Breaking News
Home / TRENDING / সামান্য স্থিতিশীল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, চোখ খুলে তাকিয়েছেন অভিনেতা

সামান্য স্থিতিশীল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, চোখ খুলে তাকিয়েছেন অভিনেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গত ৩ দিনের তুলনায় সামান্য হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। শুক্রবার বিকেলের মেডিক্যাল বুলেটিনে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানালেন চিকিৎসক অরিন্দম কর। বৃহস্পতিবার বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল তিন দফায় কিংবদন্তি অভিনেতার ডায়ালিসিস করা হবে। তার মধ্যে দুই দফার ডায়ালিসস গত দিনেই করা হয়ে গিয়েছে। তার ফল মিলেছে। গত ২৪ ঘণ্টায় সৌমিত্রবাবুর ইউরিন আউটপুটের উন্নতি হয়েছে। প্রায় ১.৫ লিটার। ইউরিয়া ক্রিয়েটিনিনের পরিমাণও কমেছে। তাই শুক্রবার আর ডায়ালিসিস করা হবে না বলেই জানিয়েছেন ডা. কর। শুক্রবারটা দেখে নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে প্রবীণ অভিনেতার আর ডায়ালিসিসের প্রয়োজন আছে কিনা।

সৌমিত্রবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ টিমের সদস্য জানান, ভেন্টিলেশনে আগের থেকে অনেক স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন সকালে তিনি চোখও খুলেছেন। তবে আচ্ছন্নভাব এখনও রয়েছে। শরীরে আরও নতুন জটিলতা তৈরি হয়নি। রক্তক্ষরণও হয়নি। রক্তের অ্যাসিডোসিস পার্টও চিহ্নিত করা গিয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ৪০ শতাংশের নিচে নেমে গিয়েছে। হিমোগ্লোবিনের পরিমাণ আগের থেকে ভাল হয়েছে। তবে এখনও কিছুটা কম তাই রক্ত দিতে হয়েছে। তবে বর্ষীয়ান অভিনেতার প্লেটলেট কাউন্ট ঠিক আছে। তাই নতুন করে প্লেটলেট ট্রান্সফিফশন করার প্রয়োজন হয়নি। শুক্রবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ১০-এর কাছাকাছি।  গত তিন সপ্তাহ ধরে আইসিইউ-তে রয়েছেন বর্ষীয়ান শিল্পী। চিকিৎসকদের আশঙ্কা, এতদিন আইসিইউ-তে থাকার ফলে অভিনেতার শরীরে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *