চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফ্রান্সের (France) পর রাশিয়ায় ‘আল্লা-হু-আকবর’ (Allah-Hu-Akhbar) ধ্বনি দিয়ে শুক্রবার পুলিশকর্মীদের উপর হামলা চালায় এক জঙ্গি। তারপরই তাকে গুলি করে খতম করেন নিরাপত্তারক্ষীরা। হামলার ঘটনাটি ঘটেছে রাশিয়ার (Russia) মুসলিম অধ্যুষিত তাতারস্থান অঞ্চলের কুকমুর শহরে। সেখানে একটি পুলিশ স্টেশনে হামলা চালায় ভিতালি আন্তপভ নামের ১৬ বছরের এক কিশোর। ‘আল্লহু আকবর’ চিৎকার করতে করতে থানার এক পুলিশকর্মীর উপর ধারাল হাতিয়ার নিয়ে হামলা করে সে। এছাড়াও, হামলাকারী ওই যুবকের কাছে মলটভ ককটেল নামের একধরনের বিস্ফোরকও ছিল। তবে বেশি ক্ষতি করার আগেই ওই জঙ্গিকে গুলি করে নিকেশ করেন পুলিশকর্মীরা। সূত্রে খবর, হামলার সময় ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিচ্ছিল ওই যুবক। পুলিশকর্মীদের কাফের বলেও গালাগাল করছিল সে।
হামলার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ক্যাফেতে হামলার হুমকি দিয়েছিল ওই যুবক। একটি ভিডিও প্রকাশ করে যুবক বলছিল, “ক্যাফে ইসলামের পরপন্থী। সেখানে পাপ কাজ হয়, এবং সেটি শয়তানের আস্তানা। এরা গান শোনে এবং মদ বিক্রি করে। ইনসাল্লাহ এই স্থান বিস্ফোরণে গুঁড়িয়ে দেব আমি।” সম্প্রতি মহম্মদের ব্যঙ্গচিত্র বিতর্কে পরপর জঙ্গি হামলা হয়েছে ফ্রান্সে। গত অক্টোবরের ১৬ তারিখ প্যারিসের বুকে এক শিক্ষককে মাথা কেটে খুন করে এক চেচেন মুসলিম জঙ্গি। তাঁর ‘অপরাধ’, পড়ুয়াদের বাক স্বাধীনতার পাঠ দিতে হজরত মহম্মদের একটি ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন তিনি। ওই ঘটনাকে ‘ইসলামিক মৌলবাদের’ স্বরূপ বলে তোপ দেগেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emanuel Macreon)। ফরাসি প্রেসিডেন্ট ওই শিক্ষককে ‘নায়ক’ বলে মন্তব্য করেন। হামলার ওই ঘটনার প্রেক্ষিতে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ ও ‘ইসলামিক সন্ত্রাসবাদী হামলা’র মতো শব্দ ব্যবহার করেছেন তিনি। তারপর থেকেই এই ধরণের ঘটনা বেড়েছে ইউরোপের দেশগুলোতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news