চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পুলিশ লকআপে নাবালকের মৃত্যু ঘিরে উত্তাল হল বীরভূম জেলার মল্লারপুর। সপ্তমীর দিন রাতে শুভ মেহেনা নামে ওই যুবককে আটক করে মল্লারপুর থানার পুলিশ (Mallarpur Police Station)। শুক্রবার তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছায় গ্রামে। ঘটনার পর থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে শুভ মেহেনা নামে ওই যুবকের বাড়ি মল্লারপুরের রেলপাড়ে। মৃত ওই যুবকের পরিবারের দাবি সপ্তমীর দিন রাতে মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদে তাকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। ঘটনার খবর জানাজানি হতেই ফেসবুক লাইভ করেন বিজেপির (BJP) যুব মোর্চার সভাপতি তাছাড়া বিষ্ণুপুরের সংসদ সদস্য সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তিনি বলেন, “এভাবে পুলিশকে পিটিয়ে মেরেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশের অধীনে থাকা ওই নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে সরলভাবে বিজেপির যুব মোর্চার কর্মীরা।”
শুক্রবার পরিবারের সদস্যরা জানতে পারেন পুলিশি হেফাজতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। তার পরিবারের অভিযোগ লকআপেই পুলিশ তাকে পিটিয়ে মেরে ফেলেছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মল্লারপুর। মল্লারপুর বাহিনা মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকার মানুষ। পুলিশের মারে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে রামপুরহাট মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তার পরিবারকে এই খবর জানালে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
মৃত ওই নাবালকের জেঠিমা পার্বতী মেহেনা জানিয়েছেন সপ্তমীর দিন ওই যুবককে থানায় নিয়ে যাওয়ার পর গত বৃহস্পতিবার তারা সকলে মিলেই থানায় যান। পরিবারের লোকজনকে দেখতে পেয়েই ওই যুবক বলতে শুরু করে “আমাকে এখান থেকে বের করো নইলে আমি মরে যাব”। আজ ওর মরে যাবার খবর জানতে পারলাম আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। যদিও পুলিশ দাবি করেছে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। জেলা পুলিশ শ্যাম সিং বলেন “নিয়মমতো মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে”।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news