Breaking News
Home / TRENDING / ভারতে আসছে সৌদি রাজকুমার

ভারতে আসছে সৌদি রাজকুমার

ভাস্কর মান্না :

১৯ ফেব্রুয়ারি দু’দিনের সফরে ভারতে আসছেন সৌদি আরবের রাজকুমার মোহাম্মদ বিন সালমান।  এটাই সৌদি রাজ কুমারের প্রথম ভারত সফর। জানা গিয়েছে, তার সঙ্গে থাকবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। যে দলে থাকবেন সৌদির বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে শিল্পপতি অনেকেই।

ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌদি রাজকুমার। পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। পররাষ্ট্র, বিদেশ, শিল্প-বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সৌদি আরবের সঙ্গে ভারতের আগ্রহের কথা তুলে ধরা হবে সেখানে।  ২০ ফেব্রুয়ারি দেশে ফিরে যাবেন রাজকুমার।

উল্লেখ্য, বর্তমানে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত নিবিড়। বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে ভারতকে সাহায্য করে আসছে তারা। খনিজ তেল সেদেশ থেকে আমদানির ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়েছে সৌদি আরব। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে দুই রাষ্ট্রের সম্পর্ক মজবুত করে এসেছেন।  সম্প্রতি জানা গিয়েছে, সৌদি আরবে কয়েকটি হিন্দু মন্দির গড়ে তোলার জন্য সেখানকার প্রশাসন উদ্যোগী হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *