Breaking News
Home / TRENDING / ২৫ ফেব্রুয়ারি মমতার কোর কমিটির বৈঠক

২৫ ফেব্রুয়ারি মমতার কোর কমিটির বৈঠক

নীল রায়

২৫ ফেব্রুয়ারি কোর কমিটির বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে দলের বিধায়ক, সাংসদরা ছাড়াও জেলা সভাপতিরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। গত বছর ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত সাধারণ পরিষদের বৈঠক ডেকেছিলেন তিনি। মনে করা হচ্ছে, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে এটাই মমতার শেষ কোর কমিটির বৈঠক। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের পর পশ্চিমবঙ্গেই সর্বাধিক ৪২টি লোকসভার আসন। পশ্চিমবঙ্গের ৪২ টি আসনেই জোড়া ফুল ফোটানোর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা বিজেপির দিল্লির নেতৃত্ব এরাজ্যে ২২টির বেশি আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে। আবার ২০১৬ সালের পর এবারের লোকসভা ভোটে কংগ্রেস-সিপিএম জোট করে লড়াই করা কথাবার্তা শুরু করেছে। এক কথায় বিজেপি বা বাম+কংগ্রেস কেউই এখনও সেভাবে নিজেদের গুছিয়ে উঠতে পারেনি। এই মওকায় তৃণমূল সুপ্রিমো চাইছে দলের সাংগঠনিক নেতাদের শেষবারের মতো প্রয়োজনীয় নির্দেশ দিতে। মার্চের প্রথম সপ্তাহে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার দিন কয়েক আগে ৪২ টি আসনের জন্য ভোটের ঘুঁটি সাজিয়ে নিতে মনে দাঁড়ানো কৌশল বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *