Breaking News
Home / TRENDING / চীন কে টেক্কা দিতে শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌ-বাহিনী

চীন কে টেক্কা দিতে শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌ-বাহিনী

ভাস্কর মান্না :

চীনকে টেক্কা দিতে প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য উদ্যোগী হল ভারতীয় নৌ-বাহিনী।  খুব তাড়াতাড়ি নৌবাহিনীর জন্য বিশেষ ধরনের ১১১ টি নাভেল হেলিকপ্টার কিনতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।  এর জন্য খরচ হবে আনুমানিক ৩০০ কোটি টাকা।

 

এখনো পর্যন্ত ভারতীয় নৌবাহিনী হাতে উন্নত ধরনের হেলিকপ্টার খুব বেশি নেই। সোভিয়েত যুগের হেলিকপ্টার গুলি তারা ব্যবহার করে আসছে। সেগুলির বদলে এবার মোদি সরকার ভারতীয় নৌবাহিনীর হাতে অত্যাধুনিক ১১১ টি নতুন হেলিকপ্টার তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। যেসব বিদেশি কোম্পানি ভারতের সঙ্গে চুক্তিতে আগ্রহী, তাদের মধ্যে রয়েছে এয়ারবাস হেলিকপ্টার ও বেল হেলিকপ্টার।  এছাড়াও যেসব ভারতীয় কোম্পানী তালিকার মধ্যে রয়েছে তারা হলেন টাটা অ্যাডভান্সড সিস্টেম, মাহিন্দ্রা ডিফেন্স, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। ২০১৯ এর শেষের দিকে এই চুক্তি চূড়ান্ত হতে পারে বলে খবর।

 

অস্ত্রভান্ডারে চীনের সঙ্গে পাল্লা দিতেই একসঙ্গে এতগুলো কপ্টার কিনছে ভারত। কারণ এর আগে ডোকালাম ইস্যুতে চীন যথেষ্ট উদ্বেগের কারণ হয়েছিল ভারতের।  বিভিন্ন সময়ে তারা হেলিকপ্টার ও ড্রোন এর দ্বারা নজরদারি চালিয়েছে। এবার ভারতও চাইছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে চিনকে চমকে দিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *