চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উল্টোডাঙার কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) ১৩ নম্বর ওয়ার্ডে তিন নম্বর বোরোতে চলছে সোয়াব টেস্ট। স্বাস্থ্য দফতরের সহযোগিতায় বিদায়ী তৃণমূল (TMC) কাউন্সিলর অনিন্দ্য রাউতের তৎপরতায় হচ্ছে এই সব টেস্ট। তার কারণ ১৩ নম্বর ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন রয়েছে । সেখানে কেউ করোনা ভাইরাসে পজেটিভ রয়েছে কিনা তা দেখার জন্য প্রত্যেকটি ব্যক্তির সোয়াব টেস্ট করা হচ্ছে। বাচ্চা থেকে বড় কেউ বাদ পড়ছে না এই তালিকায়। কারণ ইতিমধ্যে ওই জায়গায় কেউ যদি করোনা ব্যক্তির সংস্পর্শে এসে থাকে তাহলে তার মাধ্যমে দ্রুত এই সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। তার জন্যই করা হচ্ছে এই সোযাব টেস্ট।
দু দিন অন্তর অন্তর এই পোস্ট করা হচ্ছে বলে জানিয়েছেন অনিন্দ্য রাউত। আজকের পর আবার সামনের সোমবার এই টেস্ট করা হবে। একদিনে ১০০ জনের এর মত মানুষকে সব টেস্ট করা হচ্ছে । তবে ইতিমধ্যে অনেকের রিপোর্ট পজিটিভ এসেছে বলেও তিনি জানিয়েছেন। এর আগেও কলকাতা পৌরসংস্থার সামনে সোযাব টেস্ট চলছিল, কারণ কলকাতা পৌর সংস্থার কতগুলি বিভাগে আধিকারিকরা করোনা পজিটিভ হয়েছেন। তাদের সংস্পর্শে কেউ এসেছেন কিনা, তাদের কোনওরকম ভাবে সংক্রমিত হয়েছে কিনা তা জানার জন্য এই টেস্ট করা হয়েছিল। ইতিমধ্যে অনেক জায়গাতেই এই টেস্ট করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news