Breaking News
Home / TRENDING / ১৮ হাজার নয়, করোনা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের কোথায়, কত বেড খালি? দেখে নিন

১৮ হাজার নয়, করোনা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের কোথায়, কত বেড খালি? দেখে নিন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রাজ্যে বেশি পরিমাণে টেস্ট করা হচ্ছে বলেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে দাবি রাজ্য সরকারের। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক অবশ্য একথা আগেই জানিয়েছিল। তবে আক্রান্ত বাড়লে হাসপাতালে বেডের সংখ্যাও বাড়াতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একুশে জুলাইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন করোনা চিকিৎসার জন্য হাসপাতালে ১৮ হাজার বেড খালি রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথার সঙ্গে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে বিস্তর ফারাক। 

রাজ্য সরকারের কোভিড স্বাস্থ্য বুলেটিন অনুসারে বর্তমানে রাজ্যের ৮১টি সরকারি ও ৪৯টি বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে। ৮১টি সরকারি হাসপাতলে বেড খালি রয়েছে ৪ হাজার ৪৪৫টি এবং বেসরকারি হাসপাতালে ৪৫০টি বেড খালি রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ধরলে ৪ হাজার ৮৯৫টি বেড খালি রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী সরকারি ও বেসরকারি মিলে রাজ্যে করোনা চিকিৎসার জন্য মোট বেড রয়েছে ১৩ হাজর ৫০১টি।

আবার আলাদা আলাদা জেলা হিসেবে দেখা গিয়েছে, কলকাতায় মোট ৭টি হাসপাতালে সরকারিভাবে কোভিড চিকিৎসা করা হচ্ছে। বুধবার পর্যন্ত স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, এমআর বাঙুরে মোট বেডের সংখ্যা ৬৭০টি, খালি রয়েছে ২৪৬টি। কলকাতা মেডিকেল কলেজে ৬৬০টির মধ্যে ৮৬টি বেড খালি রয়েছে। দার্জিলিঙে পাঁচটি হাসপাতালে কোভিড চিকিৎসা চলছে। ১০০ বেডের চাং হাসপাতালে মাত্র ৬টি বেড খালি রয়েছে। তবে মেডিকা হাসপাতালে ১১০টির ১১০টি বেডই খালি রয়েছে। বাঁকুড়ার ২টি হাসপাতালে ২৫০টি বেড খালি রয়েছে। বীরভূমের ৩টি হাসপাতালে চিকিৎসা চলছে। এর মধ্যে গলক্যাল হাসপাতালে ৩৯টি বেড খালি রয়েছে এবং মধুমমতা লজে ১৬০টি বেড খালি রয়েছে। কোচবিহারের ও দক্ষিণ দিনাজপুরের হাসপাতালে ৭৩টি ও ১৩টি বেড খালি রয়েছে।

অন্যদিকে হুগলির ৭টি হাসপাতালে কোভিড চিকিৎসা চলছে। স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, শ্রমজীবী হাসপাতালে ২১টি, ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ২৩১টি এবং কমলা রায় হাসপাতালে ৫০টি বেড খালি রয়েছে। হাওড়ার ৭টি হাসপাতালের মধ্যে আইএলএস গোলাবাড়িতে ১০০টির মধ্যে ১৩টি এবং বাল্টিকুড়ি ইএসআই হাসপাতালে ১৭৮টি বেড খালি রয়েছে। জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে ২০০টির মধ্যে ৫৮টি বেড খালি রয়েছে। ঝাড়গ্রামের ১টি হাসপাতালে ৭৫টির মধ্যে ৭৫টিই বেড খালি রয়েছে। মালদার ৪টি হাসপাতালে কোভিড চিকিৎসা চলছে। এর মধ্যে ট্রমা কেয়ার সেন্টারে ১২৫টি বেড খালি রয়েছে, অন্যগুলিতেও বেশ কিছু বেড খালি রয়েছে। উত্তর ২৪ পরগণার সাগর দত্ত মেডিকেল কলেজে ৫০০টির মধ্যে ৩১৬টি বেড খালি রয়েছে। 

পশ্চিম বর্ধমানের সনাকা হাসপাতালে ৪০০টির মধ্যে ২৮০টি বেড খালি রয়েছে। পশ্চিম মেদিনীপুরের ৪টি হাসপাতালের মধ্যে শালবনি হাসপাতালে ২৮টি, জোসেফ হাসপাতালে ১০০টি বেড খালি রয়েছে। পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ১৫০টির মধ্যে ১১টি এবং বড়মা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে কোনও বেড খালি নেই। দক্ষিণ ২৪ পরগণার ৭টি হাসপাতালে কোভিড চিকিৎসা চলছে। উত্তর দিনাজপুরের ৩টি হাসপাতালের মধ্যে মিককি মেঘা হাসপাতালে কোনও বেড খালি নেই এবং ইসলাম উর্দু একাডেমীতে ৬৬টি বেড খালি রয়েছে। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *