নিজস্ব সংবাদদাতা :
ইস্টবেঙ্গলের তারকা বিদেশি কাৎসুমি ইউসা রবিবার গভীর রাতে শহরে পা রাখার কথা। বাগানের তারকা সোনি নর্ডি তা হলে কবে আসছেন? বাগান সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। সম্ভবত ২০ অক্টোবর কলকাতায় আসছেন নর্ডি। আগে কথা ছিল ১৫ অক্টোবর শহরে আসবেন। কিন্তু তা হয়নি। সোনি দেশের বাড়িতে অনুশীলনের মধ্যেই আছেন। রোজ নিয়ম করে জিম করছেন। নিজেকে ফিট রাখতে যা যা দরকার সব করছেন। দল যে সিকিম গভর্নস গোল্ড কাপ জিতেছে সে খবরও রাখেন। ছবি দিয়ে ফেসবুকে দলকে অভিনন্দন জানিয়েছেন। সোনির এই টিম স্পিরিটটাই তো সকলের থেকে ওকে আলাদা করে চিনিয়ে দেয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news