Breaking News
Home / TRENDING / মুকুল-মমতা গোপন আঁতাতের গল্প বিশ্বাস করেন না বিজয়বর্গীয়, উল্টে সোমেনদের এক হাত নিলেন কৈলাস (এক্সক্লুসিভ)

মুকুল-মমতা গোপন আঁতাতের গল্প বিশ্বাস করেন না বিজয়বর্গীয়, উল্টে সোমেনদের এক হাত নিলেন কৈলাস (এক্সক্লুসিভ)

দেবক বন্দ্যোপাধ্যায় : 

মুকুল রায়ের দলত্যাগের অব্যবহিত পরেই রাজ্য রাজনীতির একটি অংশের কয়েকটি মন্তব্য একটি বিতর্কের সৃষ্টি করেছে।
মুকুল-মমতা বিরোধের একদম গোড়ার দিকে কেউ কেউ মনে করেছিলেন যে এই বিরোধ আসলে লোক দেখানো, নাটক। তৃণমূলে মুকুল-মমতার সম্পর্কের যে রসায়ন, সেই দিক থেকে বিচার করে সেই সময় যাঁরা এমন মন্তব্য করেছিলেন তাঁদের হয়তো খুব একটা দোষ দেওয়ায় যায় না। সেই সময় অনেকের কাছেই এই বিরোধ বিশ্বাসযোগ্য মনে হয়নি।
মুকুল রায়ের দলত্যাগের সঙ্গে সঙ্গে এই বিরোধ ক্ল্যাইম্যাক্সে পৌঁছেছে। তবু এখনও রাজ্য রাজনীতির কয়েকজন জোরের সঙ্গে বলছেন, এটা মমতা-মুকুলের বোঝাপড়া।
বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেছেন, পিসি-ভাইপোকে বাঁচাতে মুকুল এসব করছেন।
এমনকি সোমেন মিত্রর মত বর্ষীয়ান নেতাও বলেছেন, ওদের মধ্যে কোনও বিরোধ নেই। সব গট-আপ।
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় অবশ্য এঁদের বক্তব্যে কোনও গুরুত্বই দিচ্ছেন না। রবিবার, চ্যানেল হিন্দুস্তানকে বিজয়বর্গীয় বলেন, “কেউ কেউ পুরো বিষয়টা গুলিয়ে (কনফিউজ) দিতে চাইছেন বলেই এসব কথা বলছেন। আমাদের কাছে এই ধরণের মন্তব্যের কোনও গুরুত্ব নেই।”
বিজেপির এই গুরুত্বপূর্ণ নেতা এদিন বুঝিয়ে দিয়েছেন, রাজনৈতিক ভাবে মুকুলকে তাঁরা একশ শতাংশ বিশ্বাস করেন।
মোদ্দা কথা মুকুল-মমতা গোপন আঁতাতের তত্ত্ব, বিজেপির সঙ্গে মুকুলের সম্পর্কে আপাতত কোনও প্রভাব ফেলছে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *