নিজস্ব সংবাদদাতা :
কলকাতায় আসার পথে কাতার এয়ারলাইন্সের বসে চমকে গেছেন। বিমানের মধ্যেই ‘ওয়েলকাম নর্ডি মোহনবাগান’ লেখা কিছু মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানান বিমান সেবিকারা। তা দেখে অবাক তিনি।

গত তিন বছরে সমর্থকদেরও অনেক দিয়েছেন। এবারে নেতার ভূমিকায়। নতুন মরশুমেও ফর্মে থাকার শপথটা নিয়েই এসেছেন। ভোর রাতে ফ্ল্যাটে ঢুকেই আবার ন’টায় দলের অনুশীলনে উপস্থিত হন। বল পায়ে মাঠে নামেননি। অনুশীলন শুরুর আগে কোচ সঞ্জয় সেনের সঙ্গে আলোচনা সারেন। তারপর দলের অনুশীলন দেখলেন। ছিলেন ্কর্তা উত্তম ঘোষ, ইমরান, বাপ্পা ঘোষ। প্র্যাকটিসের টিমের সঙ্গে এসে শুভেচ্ছা বিনিময় করেন। কয়েকজন চেনা। বাকিরাও এগিয়ে এসে স্বাগত জানিয়েছেন তঁাকে। কলকাতা লিগের অধিনায়ক কিংশুক দেবনাথের সঙ্গে একান্তে কথাও বলেন সনি। বোধহয় ঘরোয়া লিগে দলের পারফরমেন্স নিয়ে খোঁজখবর নেন। ডিপান্ডা ডিকা থেকে অপর বিদেশি দিয়েগো ফেরেইরার মুখে সনির প্রশংসায় পঞ্চমুখ।

সতীর্থদের সঙ্গে কথা বলেন। সতীর্থরা সনিকে এবারে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেন। প্রথম দিনই যা শুনে অভিভূত সোনি। সতীর্থকদের কাছে থেকে এটাই সোনির বড় উপহার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news