নিজস্ব সংবাদদাতা :
সনি, ডিপান্ডারা কর্তাদের কাছে প্রতিজ্ঞা করেছেন অতীত ভুলে, সামনের ম্যাচগুলো জিতবেনই। কর্তাদের ভোকাল টনিকে ফুটবলাররা কতটা তাতলেন তা বোঝা যাবে অ্যারোজ ম্যাচে। দেথখার জয়ে ফিরতে পারে কিনা বাগান। ঘরের মাঠে পরপর দু ম্যাচে চার পয়েন্ট নষ্ট করেছেন সনিরা। ক্লাব কর্তারা ঠিকই করেছিলেন, ফুটবলারদের সঙ্গে আলোচনা, কোথায় সমস্যা হচ্ছে, তা খোঁজ নিতে হবে। সেইমতো রবিবাসরীয় শীতের সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির বাগান কর্তা সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত। অনুশীলন শুরুর আগে ক্রোমা, সনি নর্ডিদের সঙ্গে কথা বলেন। ফুটবলারদের উদ্দেশে বার্তা দেন, ঘরের মাঠে আর পয়েন্ট নষ্ট করা যাবে না। ২৯ তারিখের ম্যাচ যে নিজেদের মাঠে খেলা, সেটাও ফুটবলারদের জানান কর্তারা। আই লিগের প্রথম লেগের ডার্বির আগে ফুটবলারদের মাইনে হয়েছিল। রবিবারও ফুটবলারদের বেতন নিয়ে কোনও রকম চিন্তা যেন না করেন, আশ্বস্ত করেন দেবাশিস, সৃঞ্জয়রা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news