নিজস্ব সংবাদদাতা
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেন লালুপ্রসাদ যাদব। লালু ছাড়াও ১৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৮ সালের ৩ জানুয়ারি এই মামলার সাজা ঘোষণা হবে। আজ ফল ঘোষনার পর লালুপ্রসাদকে বীরসা মুণ্ডা সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৭ জনকে বেকসুর খালাস করেছে আদালত। রাঁচির বিশেষ CBI আদালতের বিচারপতি শিবপাল সিং এই রায় দেন। আদালত থেকে বেরিয়ে কোনও কথা বলতে চাননি লালুপ্রসাদ যাদব। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পশুখাদ্যের নাম করে কোষাগার থেকে ৮৯ লাখ টাকা তোলার অভিযোগ ওঠে লালুপ্রসাদ যাদব, জগন্নাথ মিশ্র সহ অন্যান্য সাংসদ, আইএএস অফিসার ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। এবিষয়ে মামলা শুরু হলে সিবিআই-এর হাতে ঘটনার তদন্তভার দেওয়া হয়। এই ঘটনায় তিনজন রাজসাক্ষী হয়েছেন এবং দু’জন অপরাধ স্বীকার করে নিয়েছেন। এর আগে পশুখাদ্য সংক্রান্ত অন্য একটি মামলায় লালুপ্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাবাসের নির্দেশ দেয় সিবিআই আদালত। সেই মামলায় ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news