নিজস্ব সংবাদদাতা :
আই লিগে সনি নর্ডি ১০ নম্বর জার্সি পড়বেন। আই লিগে সনিকে অধিনায়ক করার অনুরোধ রেখেছেন বাগান কর্তা টুটু বসু। এ খবর তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন। কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা কারণগুলি কি জানেন?
আসলে এবার সনিকে সবুজ–মেরুণ জার্সিতে খেলানোর জন্য ক্লাব কর্তারা তঁাকে অধিনায়ক করার প্রস্তাব দেন। যাতে হাইতিয়ান তারকা বাগানের খেেলার প্রস্তাব ফেরাতে না পারেন। আর তাছাড়া সনি বাগানে ৩টে মরশুম খেলেছেন। এত কম সময়ে খেলে বাগানের অধিনায়ক হওয়ার নজির সাম্প্রতিক অতীতে খুবই কম। সেটাও ক্লাব কর্তারা তঁাকে বোঝান। এটা রাজি হওয়ার পর সনি ১০ নম্বর জার্সি চান। কারণ, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, জোস ব্যারেটো ১০ নম্বর পরে দীর্ঘদিন খেলেছেন। বাগান জনতার হৃদয়ে ব্যারেটোর পাশের আসনটাতে বসতে চান সনি। যা ইতিমধ্যে অনেকটাই সফল হয়েছেন। সমর্থকরা তঁাকে ব্যারেটোর সঙ্গে তুলনা শুরু করেছেন। তাই সনিও চাইছেন বাগান জনতা ব্যারেটোকে যেমন ১০ নম্বর জার্সি দিয়ে মনে রেখেছে, তঁাকে মনে রাখুক। তাই সনি ১০ নম্বর জার্সিটা চেয়েছেন। সনি ফেসবুকে লিখেছেন, “মোহনবাগানে আরও একটা মরশুম থাকতে পেরে আমি খুশি। কর্তারা আমার কথা রেখে ১০ নম্বর জার্সি দেওয়ায় আমি আপ্লুত। বাগান টিম ম্যানেজমেন্ট, সমর্থক ও টুটু বসুর ভালবাসা কখনও ভুলব না। কোচ সঞ্জয় সেনের ওপর আমার আস্থা রয়েছে। আমরা ভাল রেজাল্টই করব”.
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news