Breaking News
Home / TRENDING / ১০ দিনের মাথায় পরপর চারবার দুর্ঘট‌নার কবলে ভারতীয় রে‌ল, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

১০ দিনের মাথায় পরপর চারবার দুর্ঘট‌নার কবলে ভারতীয় রে‌ল, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

ওয়েব ডেস্ক

ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। ১০ দিনের মাথায় পরপর চার বার দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। এবারে লাইনচ্যুত নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের ৯টি কামরা। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের  তিতওয়ালা স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ইঞ্জিন সহ মোট নয়টি বগি লাইনচ্যুত হয়। রেল সূত্রের খবর, ভারী বৃষ্টির কারণে ওই এলাকায় ভয়াবহ ধস নামে। যার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হলেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজ শুরু হয়। পাঠানো হয় রিলিফ ট্রেনও। অপরদিকে, আহত যাত্রীদের মোট ২০ টি বাসে মুম্বইয়ের কাছে আসানগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, এই নিয়ে মোট চারবার দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় রেল। গত ১৯শে অগাস্ট ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে উত্কল এক্সপ্রেস। ঘটনায় মৃত্যু হয় ২২ জন যাত্রীর, আহত হয় কমপক্ষে ২০০ জন যাত্রী। এরপরেই ২৩ শে অগাস্ট দিল্লিমুখী কৈফিয়ত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় কমপক্ষে ৮১ জন যাত্রী আহত হন। তার ঠিক দু দিনের মাথায় মুম্বইয়ের একটি লোকাল ট্রেন লাইচ্যুত হয়। ঘটনায় কেউ হতাহত না হলেও রেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। পরপর রেল দুর্ঘটনার জেরে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তও নেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তাঁর এই সিদ্ধান্ত মেনে নেননি প্রধানমন্ত্রী। রেলমন্ত্রীকে তিনি ‘অপেক্ষা’ করতে বলেন। তবে, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনার কবলে পড়ল রেল। এবারে সুরেশ প্রভু বা নরেন্দ্র মোদির সিদ্ধান্ত ঠিক কি হবে? সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *