Breaking News
Home / TRENDING / জয়েন্ট ও নিট ইস্যুতেও মোদির কাছে হার, হাওয়া বুঝে পরীক্ষার্থীদের শুভেচ্ছা সনিয়ার

জয়েন্ট ও নিট ইস্যুতেও মোদির কাছে হার, হাওয়া বুঝে পরীক্ষার্থীদের শুভেচ্ছা সনিয়ার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

“আমি আশা করব ছাত্র-ছাত্রীদের কথা অবশ্যই শুনবে কেন্দ্রীয় সরকার।” শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও বার্তা প্রকাশ করে এই বার্তা দিলেন কংগ্রেস (Congress) সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi)। নিজের সংক্ষিপ্ত ভিডিয়ো বার্তায় সনিয়া বলেছেন, “যারা নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবেন, শুধু তারাই নয় তাদের অভিভাবকরাও এই বিষয়টির সঙ্গে ভীষণ ভাবে যুক্ত। আমি তাদের সকলকেই পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি।”

কংগ্রেস সভানেত্রী বলেন, “আমরা জানি ছাত্র ছাত্রীরা এই পরীক্ষা কে কেন্দ্র করে অনেকগুলি দাবি তুলেছেন। আমি আশা করব কেন্দ্রীয় সরকার সেই সমস্ত দাবি যত্ন সহকারে শুনবেন। কারণ যারা পরীক্ষা দেবে তারাই আমাদের দেশের ভবিষ্যৎ তারাই আমাদের আগামী প্রজন্ম।” প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রান্স ও নিট বন্ধ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট বেঁধেছেন সনিয়া গাঁধী। তাঁদের শাসিত রাজ্যগুলি সুপ্রিম কোর্টের কাছে পরীক্ষার বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদি সরকার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দেওয়ায়, পরীক্ষা পিছিয়ে যাওয়া সম্ভব নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই ভাবনা থেকেই সম্ভবত ছাত্র-ছাত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের ভারপ্রাপ্ত সভানেত্রী সনিয়া গাঁধি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *