Breaking News
Home / TRENDING / ডিজিসিএ-র হুঁশিয়ারি, বিনা মাস্কে বিমানে যাত্রা করলেই জুটবে কড়া শাস্তি

ডিজিসিএ-র হুঁশিয়ারি, বিনা মাস্কে বিমানে যাত্রা করলেই জুটবে কড়া শাস্তি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিনা মাস্কে বিমানে চড়লে ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত হতে পারেন যাত্রী। ডিজিসিএ’র (DGCA) নতুন নির্দেশিকায় এমনই রয়েছে বলে সূত্রের খবর। মহামারী আবহে বিমান যাত্রার নিয়মকানুনে একাধিক বদল এনেছে কেন্দ্র। বৃহস্পতিবার বিমান যাত্রার ক্ষেত্রে আরও কিছু নতুন নিয়ম কার্যকর করল অসামরিক বিমান মন্ত্রকের নিয়ামক সংস্থা ডিজিসিএ। নতুন নিয়মে বলা হয়েছে, ঘরোয়া ও আন্তর্জাতিক বিমানে খাবার আগে থেকে প্যাকেট করে রাখা স্ন্যাক্স এবং গরম পানীয় পরিবেশন করা যাবে। মহামারীর কারণে দীর্ঘ সময় উড়ান পরিষেবা বন্ধ ছিল। তা চালু হওয়ার পরও খাবার পরিবেশনের উপর নিষেধাজ্ঞা জারি ছিল। নয়া নির্দেশিকা জারি করে সেই নিষেধাজ্ঞা তুলে নিল ডিজিসিএ। তবে খাবার পরিবেশনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ থাকছেই।

নির্দেশিকায় বলা হয়েছে, ডিসপোজেবল ক্যান বা পাত্রে যাত্রীদের চা, কফি, অ্যালকোহলিক বা নন-অ্যালকোহলিক বেভারেজ সবই দ‌েওয়া যাবে। তবে পানীয় ঢেলে পরিবেশন করা যাবে না। আর প্রতিবার খাবার বা পানীয় পরিবেশনের জন্য কেবিন ক্রুদের নতুন গ্লাভস ব্যবহার করতে হবে। তবে অন্তর্দেশীয় বিমান সফরের সময়ে মদ পরিবেশন করা যাবে না। এবার উড়ানে যাত্রীদের বিনোদনেরও ব্যবস্থা রাখা হচ্ছে। এতদিন যাত্রীদের সিটের পিছনে থাকা এন্টারটেনমেন্ট স্ক্রিনগুলি বন্ধ রাখা হয়েছিল। এবার সেগুলিও চালুর অনুমতি দেওয়া হয়েছে। তবে যাত্রীরা বিমানে ওঠার আগে প্রতিটি স্ক্রিনকে জীবাণুমুক্ত করতে হবে। হেডফোন দেওয়া হলে তা একবার ব্যবহার যোগ্য হতে হবে। অথবা প্রতিবার জীবাণুমুক্ত করতে হবে।

এতদিন বিমানে অসামাজিক আচরণ করলে যাত্রীদের কালো তালিকাভুক্ত করতে পারত বিমান সংস্থাগুলি। অর্থাৎ ওই যাত্রীর নির্দিষ্ট সংস্থার বিমানযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হত। ডিজিসিএ সূত্রে খবর, এবার বিমান যাত্রায় মাস্ক না পরলে সংশ্লিষ্ট যাত্রীকে কালো তালিকাভুক্ত করতে পারবে উড়ান সংস্থাগুলি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *