Breaking News
Home / TRENDING / জঙ্গিদের প্রশ্রয় দিয়ে নিরীহ সাজার চেষ্টা করছে পাকিস্তান, আক্রমণ জয়শঙ্করের

জঙ্গিদের প্রশ্রয় দিয়ে নিরীহ সাজার চেষ্টা করছে পাকিস্তান, আক্রমণ জয়শঙ্করের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জঙ্গিদের মদত দিয়ে বিশ্বের কাছে নিরীহ সাজার চেষ্টা করছে পাকিস্তান। শুক্রবার নয়াদিল্লিতে এক আলোচনা সভায় এমন আক্রমণাত্মক মন্তব্য করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)। তিনি বলেন, “যারা জঙ্গিদের আঁতুড়ঘর, তারাই দুনিয়ার কাজে নিরীহ সাজার চেষ্টা করছে। দেখাচ্ছে, তাদের বিরুদ্ধেই জঙ্গি কার্যকলাপ হচ্ছে। দুনিয়ার চোখে নিজেদের ভাল প্রতিপন্ন করার চেষ্টা করছে তারা।” জয়শঙ্কর আরও বলেন, “একটা দেশ যারা জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে, সবরকমের সাহায্য করে অন্য দেশে নাশকতার জন্য পাঠাচ্ছে, আন্তর্জাতিক চাপের ফলে তারা নিজেদের ভাল প্রমাণিত করার চেষ্টা করছে। কখনও বলছে, তাদের দেশই জঙ্গিদের নিশানায় রয়েছে। কখনও আবার কোনও জঙ্গিনেতার বিরুদ্ধে পদক্ষেপের কথা বলছে তারা।”

ঘটনাচক্রে তথ্য প্রমাণ দিয়ে এদিন বিদেশমন্ত্রী বলেছেন, তিনি বলেন, “এতদিন ধরে কিছু দেশ জঙ্গিদের তৈরি করে বিভিন্ন দেশে নাশকতার জন্য পাঠিয়ে গিয়েছে। তারাই আজ সবার সামনে দেখাচ্ছে তারাই জঙ্গিদের নিশানা। কিন্তু আন্তর্জাতিক শক্তি বারবার এই জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।” তিনি আরও বলেন, “জঙ্গিদের সাহায্য করার জন্য কালো তালিকাভুক্ত করার চাপ বাড়ছে। সেই সময় কিছু জঙ্গির নাম বের করে তারা বোঝাতে চাইছে, এতদিন ধরে জঙ্গিদের সঙ্গে কোনও রকমের সম্পর্ক তাদের ছিল না। এমনকি নিজেদের জমিতে কোনওভাবেই নাকি জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করবে না তারা। কিন্তু সবই ওই কাগজে-কলমে।”

এফএটিএফ (FATF) পাকিস্তানকে (Pakistan) কালো তালিকাভুক্ত করলে তা হবে অর্থনীতির জন্য ভয়ঙ্কর। তার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। ইমরান বলেছেন, “আমাদের আর্থিকভাবে ধ্বংস করার চেষ্টা করে চলেছে ভারত। এই নিষেধাজ্ঞা জারি হলে তার জন্য দায়ী থাকবে তারা।” তিনি আরও দাবি করেছেন, “পাকিস্তানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে আন্তর্জাতিক মহলে তৈরি করার চেষ্টা করেছে ভারত। যার ফলস্বরূপ আমাদের প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।” ইমরান খানের এমন আক্রমণের জবাবে এদিন মুখ খোলেন বিদেশমন্ত্রী।

প্রসঙ্গত, ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স বা এফএটিএফের কালো তালিকা থেকে বাঁচতে ৮০ জন জঙ্গির নাম জানিয়েছে পাকিস্তান। সেই তালিকায় রয়েছে দাউদ ইব্রাহিম, লস্কর প্রধান হাফিজ সইদ, জইশ প্রধান মাসুদ আজহারের মতো জঙ্গিদের নাম। তাসত্ত্বেও এফএটিএফের থেকে কালো তালিকাভুক্ত হওয়া আটকানো পাকিস্তানের কাছে অসম্ভব বলে মনে হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *