Breaking News
Home / TRENDING / ওয়ার্কিং কমিটির বৈঠকে থাকলেন না সোনিয়া-রাহুল, অংশ নেবেন না সভাপতি নির্বাচনে

ওয়ার্কিং কমিটির বৈঠকে থাকলেন না সোনিয়া-রাহুল, অংশ নেবেন না সভাপতি নির্বাচনে

নীল রায়।

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার যখন ওয়ার্কিং কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন সোনিয়া গান্ধী, তাঁকে প্রশ্ন করা হয় কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন? উত্তরের সোনিয়া বলেন, “সভাপতি পদে কে বসবেন তা ঠিক করবেন ওয়ার্কিং কমিটির সদস্যরা, তাও ভোটাভুটির মাধ্যমে। সেই ভোটাভুটিতে আমি বা রাহুলকে কেউই অংশ নেব না।” লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর সভাপতি পদ ছেড়েছেন রাহুল। বহু নেতার অনুরোধ সত্ত্বেও নিজের পদত্যাগপত্র ফিরিয়ে নেননি তিনি। এদিন বৈঠকের শুরুতে রাহুল গান্ধীকে ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র প্রত্যাহার করার অনুরোধ করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাতেও কাজ হয়নি।

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী যে সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন না তা জানিয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। রাজধানীর রাজনৈতিক মহলের মতে, সভাপতি পদ ছেড়ে দিয়েও সভাপতির ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চাইছে গান্ধী পরিবার। এমন বার্তা দেশবাসীকে দিতে নারাজ সোনিয়া- রাহুল। তাই এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই বেরিয়ে যান দুজনে। রাত আটটা থেকে নটার মধ্যে এআইসিসির নতুন সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে বলে জানানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *