চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে (Narendra Modi) দেওয়া পরামর্শ প্রত্যাহারের দাবি জানালো ‘দি ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি’। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখে মোট পাঁচটি পরামর্শ দেন রায়বেরিলীর সাংসদ। তারই একটি পরামর্শে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সোনিয়া গাঁধী লেখেন, কংগ্রেস সভানেত্রীর পরামর্শ, দু’বছরের জন্য সমস্ত সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হোক। সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন মাধ্যমে সরকার বছরে গড়ে ১২৫০ কোটি টাকা খরচ করে। তা বন্ধ করে খরচ বাঁচানো হোক। শুধুমাত্র জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বা কোভিড সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া যেতে পারে।
তাঁর দেওয়া এমন পরামর্শের কথা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে সংবাদমাধ্যম। আইএনএস আনসেন্সরডের ম্যারি পল বলেছেন, “কেবলমাত্র সংবাদপত্রের জন্যই ওয়েজবোর্ড চালু আছে। এখানে বেতন কাঠামো ঠিক করার জন্য কোনওরকম চাপ দেওয়া যায় না সংবাদমাধ্যমগুলোকে। আর এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই সরকারকে দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে বিজ্ঞাপন না দেওয়ার পরামর্শ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি আরও বলেন, “এখনকার যুগে কৃত্তিম খবর আটকাতে সংবাদপত্রই একমাত্র মঞ্চ, যেখানে খবর এবং খবরের পিছনে সত্যতা নিয়েও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। কারণ, সেই সব সত্য সংবাদ দেশ ও দেশের শাসক ও বিরোধী পক্ষকে সাহায্য।”
সংবাদমাধ্যমের একাংশ মনে করছে, সোনিয়া গাঁধীর (Sonia Gandhi) পরামর্শ অত্যন্ত হতাশাজনক। কারণ বিশ্ব তথা দেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় কেন্দ্রীয় সরকার যদি বিভিন্ন সংবাদমাধ্যমগুলিকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। তাহলে এক ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসব। সোনিয়া গাঁধীর উচিত হবে অবিলম্বে তাঁর দেওয়া পরামর্শ প্রত্যাহার করে নেওয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news