Breaking News
Home / TRENDING / ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বৃদ্ধির ঘোষণা করে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বৃদ্ধির ঘোষণা করে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধির কথা ঘোষণা করে দিলেন ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।‌ বৃহস্পতিবার একটি বিবৃতিতে নবীন পট্টনায়েক (Navin Patnaik) বলেন, ‘‘ওড়িশার মন্ত্রিসভা লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে এবং কেন্দ্রীয় সরকারকেও এই পদক্ষেপ করার জন্য সুপারিশ করছে।’’ বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘‘এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে করোনাভাইরাস মানবজাতির কাছে বড় আতঙ্ক। জীবন কখনও এক রকম থাকে না। প্রত্যেকের এই পরিস্থিতি বোঝা উচিত এবং সাহসের সঙ্গে এর মুখোমুখি হওয়া উচিত। আমাদের বলিদান এবং জগন্নাথদেবের কৃপায় এই সময় কেটে যাবে।’’

বুধবার সর্বদলীয় বৈঠকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার ২৪ ঘণ্টার মধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে লকডাউনের ঘোষণা করে দিয়েছেন।‌ মনে করা হচ্ছে আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যগুলির ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এর মেয়াদ বৃদ্ধি করে দেবে। তবে তার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। প্রশাসনের একাংশ মনে করছে, এখনো গোটা দেশের কোথাও লকডাউন (Lockdown) পরিস্থিতি শেষ করার মত সময় আসেনি। কারণ করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার পেরিয়ে গিয়েছে। লকডাউন তুলে দিলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। তাই শনিবার ধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর রবিবার গোটা দেশের লোক বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *