Breaking News
Home / TRENDING / ২০১৯-২০ অর্থবছরে ২০০০ টাকার নোট ছাপানো হয়নি, জানাল রিজার্ভ ব্যাংক

২০১৯-২০ অর্থবছরে ২০০০ টাকার নোট ছাপানো হয়নি, জানাল রিজার্ভ ব্যাংক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (Indian Reserve Bank)। মঙ্গলবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বাৎসরিক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। তাতে স্পষ্ট দেখা গেছে যে সর্বোচ্চ মূল্যসংখ্যার নোট হিসাবে ২০০০ টাকার নোটের প্রচলন গত দুবছরে ক্রমাগত হ্রাস পেয়েছে। ২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাঙ্কের কোনো শাখাতেই আর নতুন করে আর একটাও ২০০০ টাকার নোট ছাপানো হয়নি। ২০০০ টাকার নকল নোটের পরিমাণ গত বছরের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আরবিআইয়ের তথ্য দেখানো হয়েছে, ২০০০ টাকার নোটের সার্কুলেশন গত দুবছরে চোখে পড়ার মতো কমেছে। পাশাপাশি ৫০০, ২০০ ও ১০০ টাকার মতো ছোটো নোটের সরবরাহ বেড়েছে বেশ কয়েকগুণ। ভারত সরকার ২০০০ টাকার নোট ছাপানো এবং তার প্রচলন ধীরে ধীরে কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। মনে করা হচ্ছে উচ্চমূল্যের নোটের পরিবর্তে এখন ছোটো নোটের ব্যবহারকেই উৎসাহিত করা হবে।

২০১৬ সালের ৮ নভেম্বর রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আচমকা ঘোষণা করে দেন ডিমনিটাইজেশন। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই তখনকার প্রচলিত ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে যায়। নোটবন্দীর সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই, কেন্দ্রীয় সরকার ৫০০ ও ২০০০ টাকার নোটের নতুন সিরিজ চালু করে। পাশাপাশি নতুন ২০০ টাকার নোট চালু হয়। সেই সময় মোদি সরকারের পক্ষে জানানো হয়েছিল টাকা জাল করার সমস্ত পথ বন্ধ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক লক্ষ্য করেছে জাল নোটের সমস্যা থেকেই গেছে। বরং বড় নোটের সুযোগ নিয়ে জাল নোট বিস্তার পাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে। তাই আপাতত ২০০০ টাকা নোট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *