Breaking News
Home / TRENDING / করোনা রুখতে মোদীর ঘোষিত ‘জনতা কারফিউ’ সফল করতে বললেন সোনিয়া গাঁধী

করোনা রুখতে মোদীর ঘোষিত ‘জনতা কারফিউ’ সফল করতে বললেন সোনিয়া গাঁধী

 নিজস্ব প্রতিনিধি।

মোদীর ডাকা ‘জনতা কারফিউ’ সফল করতে বললেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। রবিবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন তিনি। সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে উঠে এআইসিসির (AICC) পক্ষে তরফে সোনিয়া গাঁধীর বিবৃতিতে বলা হয়েছে, “প্রত্যেক নাগরিককে আমি অনুরোধ করছি বাড়ির বাইরে বেরবেন না। জরুরি ভিত্তি ও চাহিদা পূরণ ছাড়া ঘরে থাকার চেষ্টা করুন।”

কংগ্রেস সভানেত্রী বলেছেন, “যত বেশি ঘরে থাকবেন, তত এই ভাইরাসের হাত থেকে দূরে থাকবেন। প্রবীণ ও শিশুদের বিশেষ যত্নে রাখুন।” তিনি আরও বলেছেন, “স্বাস্থ্য মন্ত্রক ও হু-য়ের স্বাস্থ্যবিধি মেনে চলুন। সাধারণ জ্বর হলেও চিকিৎসকের পরামর্শ নিন আর যতবার সম্ভব হাত ধোয়ার চেষ্টা করুন।”

বিবৃতিতে সোনিয়া বলেছেন, “সংক্রমণ চিহ্নিত করার একটাই মাধ্যম নমুনা পরীক্ষা। ফলে আমাদের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো বাড়াতে নজর দিক কেন্দ্র। করোনা উপসর্গ নিয়ে কারা, কারা পরীক্ষা করাতে আসছেন, তাঁরা কতজনের সংস্পর্শে এসেছেন। এঁদের সবার নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হোক।” প্রসঙ্গত, শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীকে ২২ মার্চ দিনটিকে ‘জনতা কারফিউ’ (Janata Carfew) করতে বলেন। এক্ষেত্রে সংকীর্ণ রাজনীতিকে সরিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানের সর্মথনে বিবৃতি প্রকাশ করলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *